এক্সপ্লোর

East Midnapur News: পুরভোটের আগে তমলুকে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ একাধিক নেতার

East Midnapur Political News:তৃণমূলের দাবি, বৃহস্পতিবার তমলুক নগরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী সহ একাধিক নেতা, বুথ সভাপতি যোগ দিয়েছেন তাদের দলে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের পূর্ব মেদিনীপুরের (Purba Midnapur) তমলুকে (Tamluk) বিজেপিতে (BJP) ভাঙ্গন। তৃণমূলের  (TMC) দাবি, তমলুক নগরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী সহ একাধিক নেতা যোগ দিয়েছেন তাদের দলে। বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েই তৃণমূলে, দাবি করেছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। দলবদলকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।

পুর ভোটের আগে ফের বিজেপিতে ভাঙন।  ফের পূর্ব মেদিনীপুরের তমলুকে ফাটল ধরল গেরুয়া শিবিরে।তৃণমূলের দাবি, বৃহস্পতিবার তমলুক নগরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী সহ একাধিক নেতা, বুথ সভাপতি যোগ দিয়েছেন তাদের দলে। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রর হাতে থেকে তৃণমূলের পতাকা তুলে নেন যোগদানকারীরা।

বিজেপিত্যাগী নেতা সৌমেন চক্রবর্তী বলেছেন, বিশেষ পরিস্থিতির জন্য বিজেপিতে গিয়েছিলাম,  কিন্তু আমার রাজনীতি শুরু এই তৃণমূলে। তাই ফিরে এলাম।

দলবদলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেছেন, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েই ওই নেতারা তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক পাল্টা বলেছেন, ওই সমস্ত নেতারা কেউই বিজেপিতে সক্রিয় ছিলেন না। অনেক নেতাই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন। এতে বিজেপির কিছু ক্ষতি হবে না।

তমলুক পুরসভার ২০ টি আসনের মধ্যে একুশের বিধানসভা ভোটের নিরিখে মোট ১২ টিতে এগিয়ে বিজেপি, বাকি ৮টি আসনে এগিয়ে তৃণমূল। এবার সেখানে শক্তি বাড়াল শাসক দল।

West Midnapore: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক ব্য়ক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনেক নেতাই। ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটিয়েছে তৃণমূল। ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ওই আসন থেকে জিতে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা। এরইমধ্যে তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে নাম লেখানো অনেক নেতাই ফের তৃণমূলে ফিরে এসেছেন। পূর্ব মেদিনীপুরেও এর ব্যতিক্রম হয়নি। এরইমধ্যে তমলুকে বিজেপি ছেড়ে শাসক দলে নাম লেখালেন আরও কয়েকজন নেতা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget