এক্সপ্লোর

বাহানাগায় এখনও পড়ে লাশের সারি, চিহ্নিত না হওয়া দেহ দাবি করতে আত্মীয়দের DNA র নমুনা দিতে বলল রেল

যোগাযোগ করতে হবে 139 ফোন নম্বরে। এটি ভারতীয় রেলওয়ে হেল্পলাইন নম্বর । 

বাহানাগা : অভিশপ্ত ২-রা জুন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মৃত্যু মিছিল। দুর্ঘটনার অভিঘাতে মৃত পরিজনদের শনাক্তকরণ পর্যন্ত কঠিন হয়ে পড়েছে স্বজনহারাদের পক্ষে। ছবি হাতে হাসপাতালে-মর্গে ঘুরেছেন তাঁরা। এখনও পর্যন্ত বহু লাশও শনাক্ত করা যায়নি। মৃতদেহ এখনও পড়ে রয়েছে। কোনও কোনও দেহ এতটাই বিকৃত যে চেনা যায়নি। বহু পরিবার পরিজন মৃতের স্তূপ থেকে খুঁজে বের করতে পারেননি নিজের পরিবারের মানুষটিকে। এই পরিস্থিতিতে বাহানাগা বাজার (বালাসোর) ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের সব  আত্মীয়দের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেলওয়ে। তারা জানাল, যদি কেউ মৃতদেহ দাবি করতে চান তাহলে প্রমাণ স্বরূপ জমা দিক ডিএমএ-র নমুনা। কারণ কোনও কোনও দেহ এতটাই বিকৃত যা ছবি দেখে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। এছাড়া একই দেহ নিয়ে একাধিক পরিবারের দাবি করার ঘটনাও ঘটেছে। 

বাহানাগা বাজার (বালাসোর) ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের সকল আত্মীয়/নিকট আত্মীয়দের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি

ভারতীয় রেলওয়ের তরফ থেকে বাহানাগা বাজার, বালাসোরে  ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করোমণ্ডল এক্সপ্রেস এবং ১২৮৬৪ এসএমভিবি-হাওড়া এক্সপ্রেস-এর সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের সব আত্মীয়দের অনুরোধ করা হয়, যে চিহ্নিত না হওয়া মৃতদেহ দাবি করার জন্য নিজেদের পরিচয় এবং মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক প্রমাণ করার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের ডিএনএ নমুনা দান করতে ।

এই নমুনা জমা দিতে হবে অ্যাকাডেমিক ব্লক (কমিটি রুম), AIIMS, ভুবনেশ্বরে। যোগাযোগ করতে হবে 139 ফোন নম্বরে। এটি ভারতীয় রেলওয়ে হেল্পলাইন নম্বর । 

এছাড়া কতকগুলি যোগাযোগোর নম্বরও ভাগ করে নিয়েছে পূর্ব রেলওয়ে । 

শ্রী দিগম্বর পাধি, অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার - মোবাইল: ৮৪৫৫887604

শ্রী বিশ্বনাথ পাধি, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার, মোবাইল: ৮৪৫5885967

শ্রী বি. তপন কুমার, পাবলিক রিলেশনস্ অফিসার, মোবাইল: ৮৪৫5885040

শ্রী বিকাশ কুমার, পাবলিক রিলেশনস্ অফিসার, মোবাইল: ৮৪৫5885041 

ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে সহায়তাঃ 0674-2534027

ইস্ট কোস্ট রেলওয়ে কন্ট্রোল রুমে সহায়তা, ভুবনেশ্বর – ৮৪৫৫৮৮৫৯৯৯ এবং খুর্দা রোড – 8455887999 

 

ওড়িশার বালেশ্বরে হাড়হিম করা ট্রেন দুর্ঘটনা। এখনও শুকায়নি ক্ষত। পড়ে থাকা দেহর সংখ্যাই বলে দিচ্ছে, কত মানুষের পরিবার প্রিয়জনের শেষটুকুও দেখতে পারেননি। কত জলজ্যান্ত মানুষ শুধু একটা দেহ হয়ে ফিরে গিয়েছেন ঘরে। কতজনের শেষ ফেরাটুকুও অনিশ্চিত। দেহ তাদের এতটাই বিকৃত। এবার ডিএনএ নমুনা কি পারবে, সঠিক পরিবারের হাতে সঠিক দেহ পৌঁছে দিতে ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget