এক্সপ্লোর

কোটি কোটি টাকার লেনদেন সোনা পাপ্পু ও তার স্ত্রীর কোম্পানির সঙ্গে! জয় কামদারকে নিয়ে আদালতে তাক লাগানো দাবি ED-র

১১০০ কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে। এখন এর মধ্যেই আদালতে চাঞ্চল্যকর অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

 

আবির দত্ত, কলকাতা : জমি সংক্রান্ত ব্যবসায় রবিবার বেআইনিভাবে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেল ED. ধৃতের নাম জয় এস কামদার। তিনি সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর। তাঁর বিরুদ্ধে ১১০০ কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে। এখন এর মধ্যেই আদালতে চাঞ্চল্যকর অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

আদালতে ED দাবি করেছে, জয় এস কামাদারের কাছ থেকে কিছু ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে ভুয়ো সংস্থার সঙ্গে। আদালতে কেন্দ্রীয় সংস্থার দাবি, এই জয় এস কামরদার সোনা পাপপুর খুব ঘনিষ্ঠ।  সোনা পাপপুর মতো 'ক্রিমিনালের' সঙ্গে জয় এস কামদারের বিরাট নেক্সাস। এর সঙ্গে আর কারা কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ED-র আইনজীবী আদালতে কী জানালেন

ধৃত ব্য়বসায়ী জয় এস কামরদারকে আদালতে পেশ করে ED দাবি করে, জমি সংক্রান্ত ব্যবসায় বেআইনিভাবে কোটি কোটি টাকা লেনদেন করেছে সে।  আদালতে ED জানিয়েছে, তদন্তে নেমে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানির হদিশ মিলেছে, যার একজন ডিরেক্টর জয় এস কামদার। অন্যদিকে, আরেকটি কোম্পানির খোঁজ মিলেছে এস পি কনস্ট্রাকশন নামে, যার মালিকানা রয়েছে সোনা পাপ্পুর নামে। ED-র দাবি, সেই কোম্পানির অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা যাচ্ছে, সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেডের সঙ্গে সোনা পাপ্পুর  সংস্থার প্রায় দেড় কোটি টাকা লেনদেন হয়েছে। ED-র আইনজীবী আদালতে বলেন, 'আমরা হেফাজত চাইছি। তদন্তে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে। অন্যান্য সন্দেহভাজনের সঙ্গে এই অভিযুক্তর যোগ আছে। হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে। আমাদের অফিসার ওখানে নজরদারি করবে।' 

সোনা পাপ্পুর সঙ্গে কী লেনদেন 

ED-র দাবি, সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড নামক এই কোম্পানির সঙ্গে সোনা পাপ্পুর স্ত্রীর নামে রেজিস্টার কোম্পানি, যার নাম হ্যাভেন  ভ্যালি, সেই কোম্পানিরও আর্থিক লেনদেন হয়েছে। যদিও এই কোম্পানির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন সোনা পাপ্পুর স্ত্রী। এখন তদন্তকারীরা জানতে চায়, সোনা পাপপুর মতো 'ক্রিমিনালের' সঙ্গে জয় এস কামদারের সম্পূর্ণ নেক্সাস
কী। এছাড়াও আর্থিক তছরুপে কারা এই কামদারকে সাহায্য করেছে, সেটা জানার দরকার রয়েছে বলে মনে করছেন তাঁরা। পাশাপাশি, এই মামলায় কারা লাভবান, তা জানার জন্য এই ব্য়বসায়ীকে হেফাজতে নিয়ে  জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ED-র ধারণা, ষড়যন্ত্রকারীদের ভূমিকা, মোডাস অপারেন্ডি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য় জয় কামদার জানে।   

 

 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget