এক্সপ্লোর

Shantanu Banerjee : ' আমাকে ফাঁসানোর চেষ্টা করছে' আদালতে ঢোকার আগে দাবি শান্তনুর, কার দিকে ইঙ্গিত?

Shantanu Banerjee Arrest :   শান্তনু বলেন, 'জেলে যারা আছে তাঁরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।'

আবির দত্ত, কলকাতা :  নিয়োগ দুর্নীতি মামলায় ( Bengal Recruitment Scam )  ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ( Shantanu Banerjee )  আজ আদালতে পেশ করবে ইডি  ( ED ) । আদালতে পেশের আগে মেডিক্যাল পরীক্ষার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শান্তনুকে। সেখানে গিয়ে মুখ খুললেন শান্তনু। 

ED-র জালে আগেই ধরা পড়েছেন তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, শুক্রবার হুগলির যুব তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  তার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। কিন্তু সব অভিযোগ অস্বীকার করছেন শান্তনু।                       

আদালতে ঢোকার আগে সাংবাদিকদের  শান্তনু বলেন, 'জেলে যারা আছে তাঁরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যা বলার আদালতে বলব। আমি নির্দোষ' বললেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন :

গোটা বাড়ি ৭টি সিসি ক্যামেরায় মোড়া, শান্তনুর সম্পত্তির তালিকা তাক লাগানো

কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, শান্তনুকে নগদে ধাপে ধাপে ৭০-৮০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ। জেরায় শান্তনু দাবি করেন কুন্তল তাঁকে কোনও টাকা দেননি। ইডি সূত্রে দাবি, যুব তৃণমূল নেতা শান্তনু ও তাঁর পরিবারের ২০টি সম্পত্তির হদিশ মিলেছে। এই সম্পত্তি কেনার টাকার উৎস কী, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ
তদন্তকারীরা জানতে চান, তবে কি কুন্তলের দেওয়া টাকাতেই সম্পত্তি কেনা হয়েছিল? শান্তনুর বাড়ি থেকে যে ৩০০ জন চাকরিপ্রার্থীর তালিকা মিলেছিল তাঁদের বেশ কয়েকজনের চাকরিও হয়েছিল। চাকরিপ্রার্থীদের কাছ থেকে শান্তনু কি সরাসরি টাকা নিয়েছিলেন, খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।

অন্যদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অঢেল সম্পত্তির হদিশ পেয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। বলাগড়ে শান্তনুর বিলাসবহুল দোতলা বাড়ি রয়েছে।  গোটা বাড়ি ৭টি সিসি ক্যামেরায় মোড়া। বাড়ির বাইরের গ্যারেজে রয়েছে দুটি গাড়ি, বারান্দায় রয়েছে ট্রেডমিল, জিরাটের আসাম রোডে বিলাসবহুল ধাবার হদিশ ! এই ধাবার কর্মীদের দাবি, এই ধাবার মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায় । বন্ধ ধাবার ভিতরে রয়েছে লাউঞ্জ, হুক্কাবার। ধাবার উল্টোদিকে রয়েছে ইচ্ছেডানা গেস্ট হাউস, এর মালিকও শান্তনু, দাবি স্থানীয়দের। বলাগড়ে বিলাসবহুল রিসর্টের সন্ধান মিলেছে , যার মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায়।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool: মানুষের ভরসা কি আছে? জানতে নির্বাচনের আগে মিসড কলেই ভরসা তৃণমূলের!
মানুষের ভরসা কি আছে? জানতে নির্বাচনের আগে মিসড কলেই ভরসা তৃণমূলের!
Mani Kumar Chetri: ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়, ১০৬ বছর বয়সে প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী
ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়, ১০৬ বছর বয়সে প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী
West Bengal News Live: বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে আসবেন কঙ্গনা রানাউত, হেমা মালিনী!
বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে আসবেন কঙ্গনা রানাউত, হেমা মালিনী!
Narendra Modi: ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও
ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Embed widget