এক্সপ্লোর

Prayag Group Arrest : বেআইনিভাবে বাজার থেকে ২৮০০ কোটি টাকা তুলে গ্রাহকদের প্রতারণা ! গ্রেফতার প্রয়াগ গোষ্ঠীর ২ ডিরেক্টর

চিটফান্ড মামলায় কি জড়িয়ে আছে কোনও বড় নাম ? প্রভাবশালী-যোগ খুঁজতে এবার ইডি গ্রেফতার করল প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলেকে।

প্রকাশ সিনহা, কলকাতা : চিটফান্ড তদন্তে রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার থেকেই প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টরদের ফ্ল্যাট, জোকার হোটেল-কাম রেস্তোরাঁ-সহ ৩ জায়গায় তল্লাশি চালাতে শুরু করে ইডি। আর্থিক তছরুপ থেকে আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক অভিযোগ রয়েছে প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টরদের বিরুদ্ধে। চিটফান্ড মামলায় কি জড়িয়ে আছে কোনও বড় নাম ? প্রভাবশালী-যোগ খুঁজতে এবার ইডি গ্রেফতার করল প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলেকে।

মঙ্গলবার দিনভর তল্লাশি চালিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বাবা বাসুদেব বাগচী ও মুম্বই থেকে ছেলে অভীক বাগচীকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। অভীককে বুধবারই নিয়ে আসা হচ্ছে কলকাতায়। ১৯৯৭ সালে দিল্লি থেকে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী। ইডি-র দাবি, এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তুলেছে।  এর মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা ফেরত দেয়নি প্রয়াগ গোষ্ঠী।

আরও পড়ুন :

রাত বাড়তে পরিস্থিতির অবনতি, প্রতিবাদী সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর 'হামলা' জামাত নেতা-কর্মীদের

গত জুলাই মাসে প্রয়াগ চিটফান্ড মামলার তদন্তে নতুন ECIR করে ইডি। এরপর মঙ্গলবার একযোগে কলকাতা ও মুম্বইয়ে অভিযান চালানো হয়। প্রয়াগ গোষ্ঠীর কোথায়, কত সম্পত্তি রয়েছে খতিয়ে দেখার পাশাপাশি ইডি খতিয় দেখছে এই বিষয়ে কোনও প্রভাবশালী-যোগ আছে কি না। প্রভাবশালীদের কাছে কত টাকা, কীভাবে পৌঁছেছে তা জানতেই এবার বাবা-ছেলেকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি।  

এর আগে ২০১৭-র ১৫ মার্চ, চিটফান্ড মামলায় প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলেকে গ্রেফতার করে সিবিআই। তার আগে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের CGO কমপ্লেক্সে তলব করা হয় সংস্থার মালিক বাসুদেব বাগচি ও তাঁর ছেলে অভীক বাগচিকে।  তাদের দফায় দফায় জেরা করা হয়। তখন সিবিআই দাবি করেছিল,  সদুত্তর না মেলায় গ্রেফতার করা হয় সংস্থার চিফ ম্যানেজিং ডিরেক্টর অভীক বাগচি ও তাঁর বাবা বাসুদেব বাগচিকে। সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে সিবিআই। সিবিআইয়ের অনুমান ছিল, বাজার থেকে প্রায় ২৮৬২ কোটি টাকা তুলেছে ওই সংস্থা। সংস্থার সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Train Cancel : লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?

ভিডিও

Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget