এক্সপ্লোর

ED Raid:২০টি সম্পত্তির হদিশ, 'কালীঘাটের কাকু' সম্পর্কে ইডির তল্লাশিতে প্রকাশ্যে এল 'চাঞ্চল্যকর তথ্য

Recruitment Scam:'কালীঘাটের কাকু' সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে এল ইডির ম্যারাথন তল্লাশিতে। সূত্রের খবর, অন্তত ৩টি সংস্থার সঙ্গে যোগ রয়েছে  'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর।

প্রকাশ সিনহা, কলকাতা: 'কালীঘাটের কাকু' সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে এল ইডির (ED Search) ম্যারাথন তল্লাশিতে। সূত্রের খবর, অন্তত ৩টি সংস্থার সঙ্গে যোগ রয়েছে  'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর। ওই সংস্থাগুলির মাধ্যমেই কোটি কোটি টাকার (Black Money) লেনদেন হত, দাবি তদন্তকারীদের একাংশের।

আর কী জানা গেল?
তদন্তকারীদের প্রশ্ন, ওই সংস্থাগুলির মাধ্যমেই কি কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলত? গত কালের তল্লাশিতে অন্তত ২০ জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। তা ছাড়া ১৬ জায়গায় তল্লাশি চালিয়ে দেড় হাজার পাতার নথিও উদ্ধার হয়েছে। মিলেছে প্রচুর হার্ডডিস্ক ও পেনড্রাইভও। তা ছাড়া সুজয়কৃষ্ণর ফোন-সহ ১১টি মোবাইল বাজেয়াপ্ত করা হয় বলে খবর। 

প্রেক্ষাপট...
'কালীঘাটের কাকু' অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে চলতি মাসের গোড়ার দিকে হানা দিয়েছিল সিবিআই। নিয়োগ-দুর্নীতিকাণ্ডের তদন্তে সে বার তাঁর বাড়িতে আসে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রাথমিকে চাকরি বিক্রির জন্য কুন্তলের থেকে টাকা পৌঁছয় সুজয়কৃষ্ণর কাছে, দাবি সিবিআই সূত্রের । তার আগে, মার্চে, সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তাঁর বয়ান রেকর্ড করা হয়। এই 'কালীঘাটের কাকু' শব্দবন্ধ প্রথমবার শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির মুখে।  তিনি বলেন, কালীঘাটে কাকুর কাছে টাকা পাঠাতে হবে। বারবার বলতেন কুন্তল ঘোষ। এরপর  শুভেন্দু অধিকারী ট্য়ুইটারে লিখেছিলেন,  ' কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা - সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো। ' কিন্তু, এরপরেই প্রশ্ন ওঠে কে কালীঘাটের কাকু ? নাম বলেননি কেউ। সম্প্রতি তা খোলসা করেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। কিন্তু এই কাকুকে নিয়ে এত কেন টানাটানি? তাঁর কেন এত গুরুত্ব? সিবিআই সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কয়েকজনের কথায়, এই সুজয়কৃষ্ণ ভদ্রর নাম উঠে  আসায় তাঁকে তলব করা হয়। 

সেদিন সিবিআইয়ের মুখোমুখি হওয়ার পর 'কালীঘাটের কাকু' যদিও জানান, তিনি যা বলার বলেছেন তাদের। তাঁকে কী কী প্রশ্ন করা হয়েছে, তা অবশ্য তিনি জানাননি । তবে CBI-সূত্রে তখনই দাবি করা হয়েছিল, সুজয়কৃষ্ণর নামে একাধিক কোম্পানি রয়েছে। এখনও পর্যন্ত ৬টি কোম্পানির তথ্য পাওয়া গেছে। এই কোম্পানিগুলি বিভিন্ন নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। এই কোম্পানিগুলির লেনদেন, কারা ডিরেক্টর রয়েছেন এবং এই কোম্পানিগুলো কী কাজ করত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। CBI-সূত্রে দাবি করা হয়, সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান খতিয়ে দেখা হবে এবং তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং গোপাল দলপতির বক্তব্যের সঙ্গে ক্রস ভেরিফিকেশন করার কথা। এরপরই ফের কালীঘাটের কাকুকে ডেকে পাঠায় সিবিআই। 

আরও পড়ুন:মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget