এক্সপ্লোর

East Midnapore News: পোস্ট অফিসে ৪ কোটির দুর্নীতি, সম্পত্তি বাজেয়াপ্ত হতেই ডাক কর্মী বললেন..

Post Office Scam Case : 'দুর্নীতি হয়েছে', নিজের মুখে স্বীকার করেন লক্ষণ হেমব্রম, তবে তার অভিযোগ , 'একতরফাভাবে কাজ করছে ইডি'...

বিটন চক্রবর্তী,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ময়নার রামচন্দ্রপুর ডাক বিভাগের সাড়ে চার কোটি টাকা আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সাব পোস্টমাস্টারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

ওই ডাক বিভাগের কর্মী তথা পাঁশকুড়ার বাসিন্দা লক্ষণ হেমব্রম। শনিবার অভিযুক্তকে ইডি অফিসে তলব করা হয়েছিল। সেখানে তাঁর ৩ কোটি ৪৬লক্ষ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন ইডি। ইতিমধ্যে অভিযুক্তের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। শুধু লক্ষ্মণচন্দ্র হেমব্রম নয়, তাঁর স্ত্রী পেশায় পোস্টমাস্টার , ছেলে এবং মেয়ের অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিট এবং বিমার সবকটি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। ওইসব অ্যাকাউন্টে ৭০ থেকে ৮০লক্ষ টাকা রয়েছে।

শুধুমাত্র অভিযুক্ত পোস্টমাস্টারের স্ত্রীর স্যালারি অ্যাকাউন্টে হস্তক্ষেপ করেনি ইডি। তার বসতবাড়ি ছাড়া সমস্ত স্থাবর অস্থাবর বাজেয়াপ্ত করার কাজ ইতিমধ্যে শুরু করেছে ইডি, এমনটাই সূত্র মারফৎ জানা যায়।যদিও অভিযুক্ত লক্ষণ চন্দ্র হেমব্রম জানান,' গত শনিবার আমি ইডি দফতরে গিয়েছিলাম। তখনই জানতে পারি ইডি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে। তবে একতরফাভাবে ইডি কাজ করছে, তবে আইনের বিচার ব্যবস্থার ওপর আমার বিশ্বাস ও ভরসা রয়েছে আমি ন্যায় বিচার পাব। দুর্নীতি হয়েছে', নিজের মুখে স্বীকার করেন লক্ষণ হেমব্রম। প্রতিবেশীদের দাবি,' যদি সত্যিই দুর্নীতি করে থাকেন। তবে আইনের মাধ্যমে উপযুক্ত আর শাস্তি পাওয়া উচিত। আইন আইনের পথে চলবে।'

আরও পড়ুন, 'মেধাতালিকা প্রকাশ পেলেই তো..', SSC নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ময়প্রকাশ বিচারপতির

বাইশ সালেও এমনই এক অভিযোগ উঠেছিল। পুরুলিয়ার (Purulia News) ঝালদায় (Jhalda News) এলাকার ছোট্ট গ্রামীণ ডাকঘর। আর সেখানেই আমানতের নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল পোস্ট মাস্টারের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে শুরু হয়েছিল বিক্ষোভ। এই প্রেক্ষাপটে ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিলেন অভিযুক্ত পোস্ট মাস্টার। পরিবারের তরফে মিসিং ডায়েরি দায়ের করা হয়েছল পুরুলিয়া জিআরপি থানায়। অভিযুক্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ঝালদা পোস্ট অফিসের ইন্সপেক্টর। পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের অন্তর্গত পাট ঝালদা গ্রামে ছিল এই শাখা ডাকঘর। এখানকার পোস্টমাস্টার পদে ছিলেন সম্যক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসীদের একাংশের অভিযোগ ছিল, স্থায়ী আমানতের নামে টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করেছিলেন তিনি। 

 

সেরা শিরোনাম

Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget