এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় ED, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে এবার কারা ?

ইডি সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসের বিভিন্ন নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক কোম্পানির হদিশ পাওয়া গেছে..

প্রকাশ সিনহা, বিশ্বজিৎ দাস এবং দীপক ঘোষ, কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে (Recruitment Scam), নতুন বছরের শুরুতেই ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে যোগ থাকা চারটি কোম্পানি।

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান
 
 ইডির চার্জশিটে আগেই দাবি করা হয়েছিল, লিপস অ্যান্ড বাউন্ডসে একাধিক কোম্পানির থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা ঢুকেছে। এবার সেই টাকারই উৎস সন্ধান করতে চাইছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারের পর, গত বছরের ২১ অগাস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান চালায় ইডি। সূত্রের দাবি, লিপস অ্য়ান্ড বাউন্ডসে তল্লাশিতে ১ হাজার পাতার নথি উদ্ধার করা হয়। 

ইডির চার্জশিটে দাবি করা হয়,...

পরবর্তীকালে ইডির চার্জশিটে দাবি করা হয়, ২০২০ সালের ৩ জানুয়ারি, লিপস অ্যান্ড বাউন্ডস এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এস ডি কনসালটেন্সির মধ্যে চুক্তি হয়। ইডির দাবি, সেই চুক্তির নথি মিলেছে কালীঘাটের কাকুর অ্যাকাউন্ট্যান্ট অমিতবরণ কর্মকারের বাড়ি থেকে। তাতে অফিস ও সেখানে থাকা বিভিন্ন পরিষেবা ব্যবহারের জন্য লিপস অ্যান্ড বাউন্ডসকে বছরে এক কোটি টাকা দেওয়ায় চুক্তিবদ্ধ হয় এস ডি কনসালটেন্সি। 

চারটি কোম্পানির ডিরেক্টরদের তলব করেছে ইডি

এখানেই ইডি সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসের বিভিন্ন নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক কোম্পানির হদিশ পাওয়া গেছে, যেখান থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা ঢুকেছে। সূত্রের দাবি, সেইরকম চারটি কোম্পানির ডিরেক্টরদের তলব করেছে ইডি। একইসঙ্গে নথিও আনতে বলা হয়েছে। ইডি সূত্রে দাবি, জানতে চাওয়া হবে, লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে সেই কোম্পানিগুলোর কী ধরনের চুক্তি হয়েছিল? লিপস অ্যান্ড বাউন্ডস থেকে তাঁরা কী কী পরিষেবা পেতেন?

আরও পড়ুন, চিনের নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার হদিশ এবার কলকাতায়!

কোন পরিষেবার জন্য লিপস অ্যান্ড বাউন্ডস টাকা পাঠানো হয়েছিল?

কোন পরিষেবার জন্য লিপস অ্যান্ড বাউন্ডস টাকা পাঠানো হয়েছিল? ED-র স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে যোগ থাকা ৪ কোম্পানি। একযোগে তৃণমূলকে আক্রমণে বিরোধীরা। ইডি সূত্রে দাবি, ওই চারটি কোম্পানির ডিরেক্টরদের আনা নথি ও তাঁদের যে বয়ান রেকর্ড করা হবে, তা খতিয়ে দেখে এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget