এক্সপ্লোর

ED Investigation On Bengal SSC Scam : কালো ডায়েরির রহস্য কী ? পার্থ-অর্পিতাকে আলাদা করে জিজ্ঞাসা, তারপর...

কী আছে ডায়েরিতে ? সাংকেতিক ভাবে কোন অদৃশ্য হাতের উল্লেখ ?  পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদা করে সিজার লিস্ট নিয়ে জেরা ED র ।

প্রকাশ সিনহা, কলকাতা : টাকার পাহাড় দেখতে দেখতে হতবাক বঙ্গবাসী! কত টাকা...কত সোনা! এ যেন চিচিং ফাঁক...আর গুপ্তধন উদ্ধার! কী করে এত টাকা মজুত করা হল? কারা করল? এসব ঘিরে জোরাল প্রশ্নের মধ্যেই অবশেষে ৬ দিন বাদে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরান মমতা বন্দ্যোপাধ্যায়! এছাড়াও রহস্য ঘনীভুত হয়েছে তদন্তে পাওয়া ডায়েরি ঘিরে। কালো ডায়েরি, পকেট ডায়েরি ও এক্সিকিউটিভ ডায়েরি ! কী আছে ডায়েরিতে ? সাংকেতিক ভাবে কোন অদৃশ্য হাতের উল্লেখ ? 

সিজার লিস্ট নিয়ে জেরা
এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee )  আলাদা করে সিজার লিস্ট নিয়ে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED )। ইডি সূত্রে খবর, গতকাল সিজার লিস্টের প্রতিটি এন্ট্রি দেখিয়ে তাঁদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের বলা হয়, লিখিতভাবে সেই ব্যাখ্যা দিতে। ইডি সূত্রে খবর, এরপর দু’জনের সিজার লিস্ট নিয়ে ব্যাখ্যা মিলিয়ে দেখা হবে।  যে ক্ষেত্রগুলিতে তাঁদের বয়ান মিলবে না, সেখানেই বক্তব্যে অসঙ্গতি আছে হিসেবে ধরা হবে।  তারপর দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি। এখনও পর্যন্ত দুজনকে একসঙ্গে বসিয়ে জেরা করা হয়নি। 

মিলেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি
এরই মধ্যে জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার যে ফ্ল্যাট থেকে ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানেই মিলেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। ওই ২টি রিয়েল এস্টেট কোম্পানির কাগজপত্র ইডির তদন্তকারীদের হাতে এসেছে। ইডি সূত্রে খবর, ফ্ল্যাটের ঠিকানাই দেখানো হয়েছে ২টি কোম্পানির ঠিকানা হিসেবে। ইডির তদন্তকারীরা মনে করছেন, একাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। ইডি সূত্রে খবর, ২০১৭-তে কোম্পানি দুটি খোলা হয়। শেয়ার ক্যাপিটাল ১ লক্ষ টাকা। কোম্পানির শেষ মিটিং হয়েছিল ২০২১-এর ৩০ নভেম্বর।  

শেষবার ব্যালান্স শিট ফাইল করা হয় ২০২১-এর ৩১ মার্চ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বেশ কয়েকজন ডিরেক্টরের নাম পাওয়া গেছে নথি থেকে। তার মধ্যে রয়েছে বিশ্বজিত্‍ রায়, দেবাশিস দেবনাথ ও অন্তিম গোস্বামী। এই ডিরেক্টরদের খোঁজ শুরু করেছে ইডি। 

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget