এক্সপ্লোর

Partha Chatterjee : পার্থর বিরুদ্ধে তীক্ষ্ণ পঞ্চবাণ ! আদালতে বাছা বাছা যুক্তি দিল ইডি

ED On Pantha Chatterjee : ইডির তরফে আদালতে বলা হয়, এই দুর্নীতি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে, শিক্ষাকে শেষ করে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির মাস্টারমাইন্ড।

 কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিন্হা, কলকাতা  : নিজের জেলবন্দি থাকা প্রসঙ্গে দিনকয়েক আগেই বন্দিমুক্তি কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) । এবার তা নিয়ে তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে নিশানা করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বললেন, এই ভদ্রলোক এটাও জানেন না এই কমিটি নক্সালপন্থী বন্দিদের জন্য ছিল। 

ইডির পঞ্চবাণ !

বৃহস্পতিবারই ফের পার্থ চট্টোপাধ্য়ায়কে ব্য়াঙ্কশাল আদালতে পেশ করে ইডি। ইডির তরফে আদালতে বলা হয়, এই দুর্নীতি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে, শিক্ষাকে শেষ করে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির মাস্টারমাইন্ড। পার্থ কতটা প্রভাবশালী, তা তুলে ধরতে ইডির পঞ্চবাণ ছিল, 

  • গ্রেফতার হওয়ার পরেই মুখ্যমন্ত্রীকে ফোন করেন তিনি।
  • অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীকে আত্মীয় বলে উল্লেখ করেন।
  • SSKM-এ রিপোর্টে কারচুপি করেছিলেন।
  • পার্থকে জেলে আনার জন্য আলাদা গাড়ি ব্যবহার করা হয়।
  • আট মাস ধরে তিনি আংটি পরেছিলেন।

দুজনেই বলছেন টাকা তাঁদের নয় : ED

পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্য়াটে হানা দিয়ে প্রায় ৫০ কোটি টাকার পাহাড় এবং গয়নার স্তূপ উদ্ধার করেছিল ইডি। এদিন আদালতে ইডি দাবি করে, পার্থ-অর্পিতা দুজনেই বলছেন টাকা তাঁদের নয়। পার্থ চট্টোপাধ্য়ায় বলছেন, বিসিএম স্কুল তাঁর নয়। শ্লেষের সুরে ইডির আইনজীবী বলেন, ইতিহাসে প্রথমবার দেখছি, ৫০ কোটি টাকার দাবিদার নেই। 

নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে তৃণমূল। 
জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী বারবার দলের পাশে থাকার বার্তা দিলেও, তাঁকে কড়া আক্রমণ করেছেন কুণাল ঘোষ। বৃহস্পতিবারও ফের একবার সেই পথে হাঁটলেন তিনি। 


 তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে নিশানা করলেন কুণাল

২৪ জুলাই নিজের জেলবন্দি থাকা প্রসঙ্গে বন্দিমুক্তি কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্য়ায়। 
এদিন তা নিয়ে তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে নিশানা করলেন কুণাল। পার্থ চট্টোপাধ্য়ায় বলেছিলেন, 'সেটা সুজাত ভদ্রকে জিজ্ঞাসা করবেন, যারা বন্দিমুক্তির আন্দোলন করেছিল, আজকে একবছর বিনা বিচারে আমি আছি। তাদের মুখ খুলছে না।' 

এটা আইনি প্রসেস, ভদ্রলোক দুদিন আগে বলছিলেন বন্দি মুক্তি কমিটি কী করছে? এই ভদ্রলোক এটাও জানেন না এই কমিটি নক্সালপন্থী বন্দিদের জন্য ছিল, দিনকাল কারও একরকম যায় না। নিয়োগ কেলেঙ্কারি যুক্ত। পাল্টা খোঁচা কুণালের।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget