এক্সপ্লোর

Kolkata News: অ্যাপ দুর্নীতি মামলায় কলকাতা-সহ ৬ জায়গায় ED-র হানা

ED Raid App Scam: GST ফাঁকির অভিযোগ-মামলায় সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতে ..হানা দিল ED

কলকাতা: অ্যাপ দুর্নীতি মামলায় সকাল থেকে কলকাতায় ইডির অভিযান (ED Raid)। ছত্তীসগঢ়ের রায়পুরের অ্যাপ ও ।GST ফাঁকির অভিযোগ-মামলায় সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ED সকাল থেকে কলকাতার হাতিবাগান, উত্তর ২৪ পরগনার ইছাপুর-সহ ৬টি ঠিকানায় একযোগে চলছে তল্লাশি।

ED সূত্রে খবর, কোটি কোটি টাকা প্রতারণা ও তছরুপের অভিযোগের তদন্তে উঠে আসে কলকাতার ব্যবসায়ী সুরয চোখানির নাম। এদিন রায়পুর থেকে আসা ED-র টিম ওই ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে হানা দেয়। ব্যবসায়ীর সংস্থার কর্মী সর্বাণী ভগতের ইছাপুরের বাড়িতে চলছে তল্লাশি। পাশাপাশি, কলকাতার হাতিবাগান এলাকায় অরবিন্দ সরণিতে শেয়ার ট্রেডিং ব্যবসায়ী সন্দীপ মোদির ফ্ল্যাটেও হানা দিয়েছে ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, এই মামলায় আয়কর ও GST দফতরও তদন্ত চালাচ্ছে। 

সম্প্রতি আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের মামলাতেও তৎপর হয় ইডি। বেনিয়াপুকুর ও কৈখালিতে কিংপিন কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। কোটি কোটি টাকার প্রতারণায় আর কারা যুক্ত? উত্তর খুঁজছে ইডি। ভুয়ো কল সেন্টার খুলে এক হাজার কোটি টাকার প্রতারণার মামলায় শহরের একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডির দাবি, ২০০৫ সালে কলকাতায় কল সেন্টার খুলে প্রতারণার চক্র শুরু হয়। বিদেশি নাগরিকদের থেকে প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। গত বছর ২৬ অগাস্ট এই চক্রের কিংপিন কুণাল গুপ্তাকে গ্রেফতার করেছিল সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বুধবার তাঁরই ঘনিষ্ঠদের ঠিকানায় হানা দেয় ইডি। বেনিয়াপুকুরের তাঁতিবাগান লেনে কুণাল গুপ্তার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে চলেছিল তল্লাশি।
 
কৈখালির পিএস ম্যাগনাম আবাসনের একটি ফ্ল্যাটেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, অরচার্ড রোড প্রপার্টিসের নামে রয়েছে ওই ফ্ল্যাট। এই মামলায় হাইকোর্টে জমা দেওয়া একটি আবেদনে ইডি দাবি করে, সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েক জন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটের চেষ্টা করেন কুণাল। সিআইডি হেফাজতে থাকা একজন অভিযুক্ত কীভাবে মোবাইল ফোন পেলেন? কেউ কি গোপনে তাঁকে মোবাইল ফোন দিয়েছিলেন? কোটি কোটি টাকার প্রতারণায় আর কারা যুক্ত? উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি। 

আরও পড়ুন, বুধে BJP শাসিত একাধিক রাজ্যে কমল পেট্রোলের দর, কোথায় দাঁড়িয়ে কলকাতা ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নেপালে ভয়াবহ বন্যা, অ্যালার্ট জারি বিহারে! আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন
নেপালে ভয়াবহ বন্যা, অ্যালার্ট জারি বিহারে! আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন
Howrah: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়ায়, আন্দুলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১
মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়ায়, আন্দুলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১
Nadia: ভোট পরবর্তী হিংসা মামলায় হরিণঘাটায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা ও পুরসভার কাউন্সিল
ভোট পরবর্তী হিংসা মামলায় হরিণঘাটায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা ও পুরসভার কাউন্সিল
South 24 Pargana: ১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে
১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে

ভিডিও

Municipal Recruitment Scam | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ CBI-এর
Municipal Recruitment Scam | পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED-এর পর CBI স্ক্যানারে নিতাই দত্ত
Kalyan Banerjee | 'বিদ্রোহীদের' সুপ্রিম নোটিস দিতেই Ritabrata Banerjee-এর শিবিরকে হুঁশিয়ারি কল্যাণের
NCPI MP | NCPI-এর ২০ MP-কে ৭ দিনের ডেডলাইন, Abhishek Banerjee-এর করা মামলায় সুপ্রিম-নোটিস
Barasat News | ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বারাসাত বিশ্ববিদ্যালয় | ABVP-TMCP clash

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
RSS Chief Event in US: আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
Waterlogging: শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
FSSAI Notice to ITC: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
South 24 Pargana: ১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে
১০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা, বজবজের বাজি বাজারে
Bengal Cricket: জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
Embed widget