এক্সপ্লোর

Chandranath Sinha ED Raid : রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, চলছে ED-র তল্লাশি

Chandranath Sinha : মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বোলপুরের নিচুপট্টির 'চন্দ্রালয়' নামের বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।

প্রকাশ সিন্হা, ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: লোকসভা ভোটের ( Loksabha Election 2024 )  হাইভোল্টেজ প্রচারের মধ্যেই লাল মাটির দেশে পৌঁছে গেল ইডি ( ED )।  রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা ঘিরে সকাল সকাল উত্তাপ বাড়ল বীরভূমে ( Birbhum )। শিক্ষা নিয়োগ দুর্নীতি ( Education Recruitment Scam ) মামলার তদন্তে এবার রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে তল্লাশি অভিযান চালাল ইডি।

সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ৬টা থেকে সাতটার মধ্যে দুটি গাড়িতে বোলপুর পৌঁছে যায় ইডি-র টিম। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বোলপুরের নিচুপট্টির 'চন্দ্রালয়' নামের বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। প্রথমেই মন্ত্রীর বাড়ির রক্ষীরা জানান, চন্দ্রনাথ সিংহ বাড়িতে নেই। সূত্রের খবর, তখন বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী ও তাঁর দুই ছেলে। তাঁদের উপস্থিতিতেই দোতলা বাড়ির দুটি তলাতেই ইডি-র আধিকারিকরা তল্লাশি শুরু করেন।

সন্দেশখালিকাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে, এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়ির একশো মিটার জুড়ে কড়া নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দলে রাখা হয়েছে মহিলা সদস্যও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্থানীয় কাউকেই ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না।

শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেই শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এবার  ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন। ইডি সূত্রে খবর, তদন্তে বারবার নাম উঠে আসাতেই, তথ্য জানতে মন্ত্রীর বাড়িতে তাঁদের এই অভিযান। স্থানীয় সূত্রে খবর, স্কুলে 
নিয়োগ দুর্নীতির গোটা চক্রের অন্যতম বড় মডিউল সক্রিয় আছে বীরভূমে। একাংশের অভিযোগ, লালমাটির জেলায় প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, সর্বস্তরে স্কুলে চাকরি বিক্রি হয়েছে।  সেই দুর্নীতির শিকড়ে পৌঁছতেই এবার অনুব্রত-গড়ে সক্রিয় ইডি। 

আরও পড়ুন : 

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ

শুধু বোলপুরেই নয়, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জেলায় জেলায় অ্যাকশনে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বোলপুরের বাড়ি ছাড়াও এদিন, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাতসকালে ৫ জায়গায় হানা দেন ইডি-র প্রায় ৪০ জন আধিকারিক। বোলপুর, চেতলা, লেকটাউন, বিরাটি সহ ৫ জায়গায় চলছে ইডি-র তল্লাশি অভিযান। স্কুলে চাকরি বিক্রির টাকা ঘুরপথে কোথায় কোথায় খেটেছে, তার তদন্তে এখন ইডি-র স্ক্য়ানারে রাজ্যের মন্ত্রী থেকে ব্যবসায়ী, ট্যাক্স কনসালট্যান্ট থেকে আইনি পরামর্শদাতা। চলছে জোর তদন্ত। 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget