এক্সপ্লোর

SSC Case: রাতভর তল্লাশি, দফায় দফায় জেরা, ১৮ ঘণ্টা পর লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে বেরোল ED

Kalighater Kaku: ইডি সূত্রে খবর, নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের ডেটাবেস এবং ডিজিটাল নথি পরীক্ষা করে দেখা হয়।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সংযোগ (Kalighater Kaku) খোঁজা চলছে। নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ১৮ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিউ আলিপুরের P ব্লকে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে হানা দেন ইডি-র আধিকারিকরা। অফিসের তিন কর্মীকে রাতভর চলে জিজ্ঞাসাবাদ। মঙ্গলবার ভোরে সেখান থেকে বেরোন তাঁরা। (SSC Case)

ইডি সূত্রে খবর, নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের ডেটাবেস এবং ডিজিটাল নথি পরীক্ষা করে দেখা হয়। মঙ্গলবার ভোর ৫টা ৪০-এ লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে তিনটি ব্যাগ নিয়ে বেরোতে দেখা যায় ইডি-র অফিসারদের। সূত্রের খবর, বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় ১ হাজার পাতার নথি উদ্ধার করা হয়েছে বলে খবর।

ইডি সূত্রে খবর, জেরায় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র দাবি করেন তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের চিফ অপারেটিং অফিসার বা COO ছিলেন। সেই সূত্রেই তল্লাশি।  কালীঘাটের কাকুর যোগ রয়েছে এমন আরও দু'টি জায়গায় গতকাল তল্লাশি চালায় ইডি, যার মধ্যে একটি হল দক্ষিণ কলকাতার লি রোডে কাকুর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট। এর পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সাঁজুয়া এলাকায় প্রয়াত তৃণমূল নেতা রমজান শেখের আবাসন প্রকল্পে হানা দেন ইডি-র আধিকারিকরা। সেখানে লিপস অ্যান্ড বাউন্ডসের নামে পানীয় জলের কারখানা রয়েছে বলে ইডি-র চার্জশিটে উল্লেখ।

আরও পড়ুন: Visva Bharati Ragging : 'মানসিক নির্যাতন', এবার বিশ্বভারতীর হস্টেলে 'র‍্যাগিং', UGC কে চিঠি ছাত্রের

এর আগে. সুজয়কৃষ্ণর বিরুদ্ধে চার্জশিটে লি রোডের ওই ফ্ল্যাটের উল্লেখ করে ইডি। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই ওই ফ্ল্যাট কেনা হয়েছিল বলে ইডি-র তদন্তকারীদের সন্দেহ। চার্জশিটে ইডি দাবি করে, সুজয়কৃষ্ণর মেয়ে-জামাইয়ের এই ফ্ল্যাটের ডিড ভ্যালু খাতায়-কলমে আড়াই কোটি দেখানো হলেও, আদতে তা ৭-৮ কোটি হতে পারে।  

সম্প্রতি নিয়োগ দুর্নীতির মামলায়, ইডি-র চার্জশিটে, প্রথমবার উল্লেখ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ১২৬ পাতার সেই চার্জশিটে কালীঘাটের কাকুর সঙ্গে অভিষেকের 'সম্পর্ক', লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে সুজয়কৃষ্ণের নিয়ন্ত্রণাধীন কোম্পানি এস ডি কনসালটেন্সির যোগ, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকেই এস ডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্য়াকাউন্টে ঢোকার মতো একাধিক চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে। চার্জশিটের ২২ নম্বর পাতায় ইডি দাবি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু। যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। 

সেরা শিরোনাম

SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget