এক্সপ্লোর

Visva Bharati Ragging : 'মানসিক নির্যাতন', এবার বিশ্বভারতীর হস্টেলে 'র‍্যাগিং', UGC কে চিঠি ছাত্রের

Visva Bharati University Ragging Allegation : মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ে। ইউজিসিকে চিঠি দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ এনে নালিশ ছাত্রের । 

বীরভূম : যাদবপুরের ছায়া এবার বিশ্বভারতীতে ( Visva Bharati ), হস্টেলেই উঠল 'র‍্যাগিং'য়ের ( Ragging ) অভিযোগ। এক ফরাসি ভাষা বিভাগের ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ে। ইউজিসিকে চিঠি দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ এনে নালিশ ছাত্রের । 

 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ  উঠেছে। ইউজিসির কাছ থেকে অভিযোগ পেয়ে ইতিমধ্যে ২ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরা ইতালি ও জার্মান ভাষা বিভাগের ছাত্র। ইতিমধ্যেই অভিযুক্ত ২ ছাত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত করেছে কর্তৃপক্ষ।  

 সোমবার এই  অভিযোগ পাওয়ার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্বভারতী কর্তৃপক্ষ হস্টেলগুলোতে ঘুরে ঘুরে দেখেন, কোথাও কোনও রকম ব়্যাগিংয়ের অভিযোগ রয়েছে কি না। পড়ুয়াদের উপর মানসিক বা শারীরিক হেনস্থা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। 
 
সোমবার সকালে হস্টেলে যান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অভিযুক্ত পড়ুয়াদের ডেকে পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসে। কিন্তু অভিযুক্ত তিন জনের মধ্যে এক ছাত্র হস্টেলে ছিলেন না। বাকি দু’জন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। পরে হস্টেল থেকে তাঁদের সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে বলা হয়। তাদের বহিষ্কার করা হতে পারে বলে জানা গিয়েছে,  কিন্তু কতৃপক্ষ বহিষ্কারের বিষয়ে মুখ খোলেনি।  

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিংয়ের ঘটনায় এখন তোলপাড় বাংলা। এই প্রেক্ষাপটে উঠে আসছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন রকম ব়্যাগিং সংক্রান্ত অভিযোগও। যাদবপুরের মতো, IIT-র মেধাবী ছাত্র ফয়জান আহমেদের মর্মান্তিক মৃত্য়ুর নেপথ্য়েও, উঠে এসেছে র‍্যাগিংয়ের অভিযোগ। ফয়জানের মায়ের দাবি, হস্টেলে যাওয়ার পর থেকেই নতুন ছাত্রদের ওপর অত্য়াচার করা হত। আক্ষেপের সুরে তিনি বলছেন, সেই সময় IIT কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিলে, যাদবপুরে আরেক পড়ুয়াকে এভাবে চলে যেতে হত না। 

এছাড়াও এই অভিযোগে সরব হয়েছেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অধীনস্থ বালিগঞ্জ টেকনলজি হস্টেলের এক আবাসিকও। তিনি Jute and Fibre Technology বিভাগের ছাত্র। তাঁর দাবি, চার বছর ধরে লাগাতার তাঁর ওপর নির্যাতন হয়েছে। কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। যদিও, এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। 

অন্যদিকে আবার যাদবপুরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই র‍্যাগিংয়ের অভিযোগ তুলেছেন উত্তর ২৪ পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এক ছাত্র। প্রথম বর্ষের ছাত্রকে ইউনিয়ন রুমের মধ্যে র‍্যাগিং করা হয় বলে অভিযোগ টিএমসিপপি-র বিরুদ্ধে। অশোকনগর থানায় অভিযোগ দায়ের করাও হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  

আরও পড়ুন :

 হস্টেলের ৬৫ নম্বর ঘরে কী হত? উত্তর খুঁজছে পুলিশ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra : 'ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর' মমতা-শিবির ছেড়েই অভিষেকের 'হিটলারি' নিয়ে বিস্ফোরক মদন
'ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর' মমতা-শিবির ছেড়েই অভিষেকের 'হিটলারি' নিয়ে বিস্ফোরক মদন
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC 21 July: কালীঘাট তৃণমূলের ২১ জুলাই কোথায় হবে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কলকাতার কোন জায়গায়?
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই কোথায় হবে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কলকাতার কোন জায়গায়?
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget