এক্সপ্লোর

Recruitment Corruption: পুরসভার কর্মী, গাড়িও কিনে দিয়েছিলেন, এবার অয়ন-ঘনিষ্ঠ শ্বেতাকে ইডির তলব

নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা কামারহাটি  পুরসভার কর্মী। ইডি সূত্রের খবর, বান্ধবী শ্বেতাকে একটি গাড়ি দেন অয়ন শীল।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) এবার অয়ন শীলের (Ayan Sil) ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি। আজ সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা কামারহাটি পুরসভার কর্মী। ইডি সূত্রের খবর, বান্ধবী শ্বেতাকে একটি গাড়ি দেন অয়ন শীল। অয়নের প্রযোজনা সংস্থার তৈরি ছবিতেও কাজ করেছেন শ্বেতা। এই সমস্ত বিষয়েই শ্বেতা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে জানা গেছে। 

শ্বেতার বাবার বয়ান: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের যোগসূত্রে উঠে এসেছে শ্বেতা চক্রবর্তীর নাম। কামারহাটি পুরসভায় গিয়ে তাঁকে আশ্বস্ত করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কারও চাকরি যাবে না বলে আশ্বাস দেন তিনি। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কামারহাটি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর খোঁজ মিলেনি না নৈহাটির বাড়িতে। আইনজীবীদের পরামর্শ নিতে শ্বেতা কলকাতায় আছে, ইডি ডাকলে যেতে রাজি। জানান শ্বেতার বাবা অরুণ চক্রবর্তী। একইসঙ্গে তাঁর দাবি, চুঁচুড়ায় ফ্ল্যাট কিনতে মেয়েকে টাকা দিয়েছিলেন। তবে বেলঘরিয়ার ফ্ল্যাটের ব্যাপারে কিছু জানা নেই। মেয়ে বড় হয়েছে, সব কিছু বলে না। অন্যায় করে থাকলে শাস্তি হবে। এও জানান শ্বেতার বাবা অরুণ চক্রবর্তী। 

৫ দফায় গিয়েছিল ৫৫ লক্ষ টাকা: অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে ৫ দফায় গিয়েছিল ৫৫ লক্ষ টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বিস্ফোরক দাবি করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তিনবার ১০ লক্ষ করে এবং একবার ২০ ও একবার ৫ লক্ষ টাকা পাঠানো হয়েছিল শ্বেতার অ্যাকাউন্টে। এ ছাড়াও, অয়নের সল্টলেকের অফিসে শ্বেতাকে দেওয়া গাড়ির মানি রিসিট মিলেছে। হন্ডা সিটি কেনার জন্য অয়ন শ্বেতাকে টাকা দিয়েছিলেন বলে ইডি-র দাবি। সূত্রের খবর, অয়নের সঙ্গে শ্বেতার সম্পর্ক, কেন ৫৫ লক্ষ টাকা শ্বেতার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, নিয়োগ-দুর্নীতির সঙ্গে শ্বেতার কোনও যোগ রয়েছে কি না, এই সবই অয়নের কাছে জানতে চাইছে ইডি। 

নিয়োগ দুর্নীতির টাকা কি টলিউডে বিনিয়োগ করেছিলেন, শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ অয়ন শীল? তাঁর প্রযোজনায় রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন, তাঁর ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী। অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত কবাডি কবাডি সিনেমাতেও। 

 

 

সেরা শিরোনাম

Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা

ভিডিও

Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget