এক্সপ্লোর

Cattle Scam: গরুপাচার মামলায় এবার আসানসোল জেল সুপারকে ED-র নোটিস

ED on Asansol Jail Super: গরুপাচার মামলায় আসানসোল জেলের সুপারকে তলব। ৫ এপ্রিল দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ।

পশ্চিম বর্ধমান: আসানসোল জেল সুপার (Asansol Jail Super ) কৃপাময় নন্দীকে এবার ইডির নোটিস (ED Notice)। গরুপাচার মামলায় আসানসোল জেলের সুপারকে তলব। ৫ এপ্রিল দিল্লিতে ইডির সদর দফতরে,  হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, সম্পত্তির তথ্য নিয়ে আসানসোল জেল সুপার হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলে থাকাকালীন কেষ্টর ফোনে কথা বলার অভিযোগ নিয়েও প্রশ্ন করতে পারে ইডি।

শেষপর্যন্ত তিহাড় জেলেই ঠাঁই হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) । প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মণীশ কোঠারির সঙ্গে এবার তিহাড় জেলেই স্থান হচ্ছে কেষ্টর। গরুপাচারকাণ্ডে ধৃত বীরভূমরে তৃণমূল জেলা সভাপতিকে ২৩ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।  অনুব্রত মণ্ডলকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ কোর্ট (Raus Avenue Court)। 

তিহাড়-যাত্রা ঠেকাতে প্রথম থেকেই চেষ্টার কোনও কসুর করেননি অনুব্রত মণ্ডল। গত বছর ১১ অগাস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে CBI-এর হাতে গ্রেফতার হন, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ১৭ নভেম্বর আসানসোল জেলেই, তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই মামলায় ধৃত, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে আগেই দিল্লি নিয়ে গেছে ইডি। বর্তমানে তিনিও তিহাড় জেলেই রয়েছেন। 

গত বছর ১৯ ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে, ED-র আবেদনে ছাড়পত্র দেয় রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রতর আইনজীবী। একই আর্জি জানানো হয় কলকাতা হাইকোর্টেও।  কিন্তু, কোথাও সুরক্ষাকবচ না মেলায় শেষমেশ, দোলযাত্রার দিনেই দিল্লি যেতে হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। আর এবার, আদালতের নির্দেশ তিহাড় জেলেই যেতে হল অনুব্রত মণ্ডলকে। ৩ এপ্রিল ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডল ও হিসাবরক্ষক মণীশ কোঠারিকে।

অপরদিকে, গরুপাচার মামলায় গতকালই অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করে ইডি। দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যা, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকে। সূত্রের খবর, এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। পাশাপাশি এদিনই অনুব্রত মণ্ডলের পরিচারকের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিউড়ির সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টের তদন্তে নেমে এই প্রথম কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই।

আরও পড়ুন, স্ত্রীকে 'খুন' করে ৩ টুকরো ! দিল্লির শ্রদ্ধা-‌কাণ্ডের ছায়া এবার বাংলায়

অনুব্রত মণ্ডলের পরিচারক বিজয় রজকের নামে খোলা ওই অ্য়াকাউন্টে এখনও ১৫ লক্ষ টাকা রয়েছে, যা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন বলে মনে করছে সিবিআই। এত টাকার উৎস কী? কে ওই টাকা রাখল? তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।সিউড়ির সমবায় ব্যাঙ্কে ৩০০-র বেশি বেনামি অ্যাকাউন্ট খুলে গরুপাচারের কালো টাকা সাদা করার কাজে ব্যবহার করা হয়েছিল বলে, সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget