এক্সপ্লোর

Ration Scam : ক্রমেই জাল ছড়াচ্ছে ইডি, এবার তলব এক মহিলা রেশন ডিলারকে, কী তার ভূমিকা

Ration Scam ED Investigation : সিজিও কমপ্লেক্সে তলব করা হয় নদিয়ার রানাঘাটের এক মহিলা রেশন ডিলারকে।

সুজিত মণ্ডল, প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ, কলকাতা :  রেশন দুর্নীতিকাণ্ডের ( Ration Scam )  তদন্তে এবার ED-র স্ক্যানারে রেশন ডিলাররা। রেশন ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। এদিন সিজিও কমপ্লেক্সে তলব করা হয় নদিয়ার রানাঘাটের এক মহিলা রেশন ডিলারকে।

গত ৪ নভেম্বর, রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে রানাঘাট ও হরিণঘাটা-সহ নদিয়ার ৬টি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। রানাঘাটে ১২ নম্বর ওয়ার্ডের মিশন রোডে মহিলা রেশন ডিলারের বাড়িতেও তল্লাশি চলে। এখানেই শেষ নয়, যেখানে যেখানেই সন্দেহের বীজ, সেখানেই তল্লাশি চালাচ্ছে ইডি।  রানাঘাটের মহিলা রেশন ডিলারের ক্ষেত্রে ED-র দাবি, রেশনের চাল, গম পৌঁছে যেত খোলা বাজারে। সেখানে চড়া দামে বিক্রি করা হত রেশন সামগ্রী। দুর্নীতির চেন সিস্টেমে রেশন ডিলারদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখছে ED। 

এর আগে রানাঘাটেই পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ওল্ড বহরমপুর রোডে চাল কল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। গত ৪ নভেম্বর সকাল ৯টা নাগাদ ED-র ৮ জনের দল পৌঁছে যায় ব্যবসায়ীর বাড়িতে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে এই চাল কল মালিক ও রেশন ডিলারের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখে ED। আনুলিয়ার কায়েত পাড়ায় নিতাই ঘোষের অন্নদাত্রী রাইস মিলেও চালানো হয় তল্লাশি।  

ওইদিনই রানাঘাটের ১ নম্বর ওয়ার্ডে সড়ক পাড়ায় রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও হানা দেয়  ED-। সকাল থেকে চালানো হয় তল্লাশি। অন্য দিকে, হরিণঘাটার নগরউখড়া গিরিবালা অ্যাগ্রো প্রডাক্ট ও   জয় বাবা লোকনাথ রাইস মিলেও হানা দেয় ED। এই চাল কলের মালিক বিনয় দেবনাথ।  

ইতিমধ্যেই রেশন দুর্নীতিতেও টাকার পাহাড়ের হদিশ পেয়েছে বলে দাবি ইডির। গত মঙ্গলবার পর্যন্ত তল্লাশিতে কলকাতা ও জেলা মিলিয়ে ১৮ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ED। সূত্রের খবর, এর মধ্যে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কলকাতায় এজেসি বোস রোডের অফিস থেকেই বাজেয়াপ্ত করা হয় ১ কোটি টাকা। রেশন দুর্নীতি তদন্তে আরও কয়েকটি অফিসে তল্লাশি চালিয়ে বাকি ৪০ লক্ষ টাকা মেলে। বাঁকুড়ার দুটি পার্টনারশিপ কোম্পানির অ্যাকাউন্টে মেলে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা। ED-র অনুমান, বাজেয়াপ্ত করা এই টাকা রেশন দুর্নীতির।

আরও পড়ুন : 

নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সমন ইডির, দেবেন হাজিরা?

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget