এক্সপ্লোর

Suvenu Adhikari: 'কেন্দ্রীয় ত্রাণ তহবিলের টাকায় আর্থিক সাহায্য রাজ্য সরকারের', এগরাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু

Suvendu on Egra Blast: এগরায় ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কী দাবি তুললেন শুভেন্দু অধিকারী ?

পূর্ব মেদিনীপুর:  'মিড ডে মিলের টাকা থেকে বগটুই নিহতের পরিবারকে অর্থসাহায্য রাজ্য সরকারের', এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বছর শুরুর মাসে ফেসবুক পোষ্ট করেছিলেন বিজেপির (BJP) বীরভূম (Birbhum) সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা (Dhurba Saha)। আর এবার এগরাকাণ্ডে রাজ্য সরকারের আর্থিক সাহায্যের ইস্যুতেও তেমনই অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট বললেন, 'রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিচ্ছে সেটা কেন্দ্রের ত্রাণ তহবিলের টাকা।' এখানেই শেষ নয়, এগরায় ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দাবি আরও দাবি তুললেন শুভেন্দু (Suvendu Adhikari)।

মূলত 'আড়াই লাখ নয়, ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া উচিত', এগরায় ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দাবি শুভেন্দু অধিকারীর। তিনি আরও বলেন, 'পুলিশ টাকার বিনিময়ে অবৈধ কারবার চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। বারবার অভিযোগ সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি। স্থানীয়রাও এনআইএ তদন্ত চাইছে, আমি যথাসাধ্য সাহায্য করব। রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিচ্ছে সেটা কেন্দ্রের ত্রাণ তহবিলের টাকা। কোনও বিধায়কের কাছ থেকে নয় বিডিও বা পঞ্চায়েত অফিস থেকে চেক নেবেন',স্বজনহারা পরিবারের সদস্যদের বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

প্রসঙ্গত, গত জানুযারি মাসে বগটুই (Bogtui) হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার (State Government) যে আর্থিক সাহায্য দিয়েছে, সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের (Mid Day meal) ফান্ড থেকে দেওয়া হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোষ্ট করেছিলেন বিজেপির (BJP) বীরভূম (Birbhum) সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। যা নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল। আর এবার সেই ছায়াই এসে পড়ল এগাকাণ্ডেও।

এগরায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারাদের পরিবার। গোটা ঘটনায় রাজ্য প্রশাসনকে তুলোধনা করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি। সেই দাবিতে মিছিলেরও ডাক দিয়েছেন শুভেন্দু।  

শুভেন্দু অধিকারী বলেন, 'এগরায় ২৫ হাজার লোক নিয়ে মহামিছিল হবে। পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে মহামিছিল হবে।' এগরায় ঘটনায় এনআইএ তদন্তের দাবিও করেছেন তিনি। সেই দাবিতে আদালতে আবেদনও জানিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। সেই বিষয়ে মুখ খুলে শুভেন্দু অধিকারী বলেন, 'এনআইএ তদন্ত হবে, পুলিশের ভূমিকা সামনে চলে আসবে।'

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

বিরোধী দলনেতার নিশানায় সিভিক ভলান্টিয়ারও। তিনি বলেন, 'সিভিক ভলান্টিয়ারদের তোলা তুলতে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ জ্বলছে, বগটুই থেকে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে না সরালে বাংলার পরিত্রাণ নেই।' এগরায় যার বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে সেই ব্য়ক্তি ভানু বাগের বাড়িও পাহারা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।' এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রমাণ লোপাট ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget