এক্সপ্লোর

Egra Incident : 'শ্রমিকরা বেআইনি বাজি কারখানায় বিপজ্জনক কাজ নিতে বাধ্য হয়েছেন' এগরা নিয়ে কেন্দ্রকেই দুষল তৃণমূল

বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্য়েই ১০০ দিনের কাজ ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে টেনে আনল তৃণমূল।

সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও আশাবুল হোসেন, কলকাতা : এগরায় ( Egra ) বেআইনি বাজি কারবারের নেপথ্যেও কেন্দ্রীয় বঞ্চনাকেই দায়ী করল তৃণমূল ( TMC )  । ১০০ দিনের কাজ বন্ধ হওয়ায় বাধ্য হয়ে বাজির কারখানায় কাজ নিয়েছিল গ্রামবাসীরা। অভিযোগ তুলে সরাসরি মোদি-শাহকে ( Narendra Modi, Amit Shah ) বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও ( BJP ) । 

বীভৎস বিস্ফোরণ!  প্রাণ কেড়েছে ৮ জনের। এখন এরার খাদিকুলে এখন কান পাতলেই স্বজনহারার হাহাকার! স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতিও বিস্ফোরণকাণ্ডের ছবি দেখে শিউরে উঠেছেন! এই পরিস্থিতিতে বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্য়েই ১০০ দিনের কাজ ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে টেনে আনল তৃণমূল।

তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,  'বিজেপির উদাসীনতার জন্যই নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। কেন্দ্রীয় সরকার MGNREGS-এ বাংলার বরাদ্দ আটকে রাখায়, পূর্ব মেদিনীপুরের শ্রমিকরা বেআইনি বাজি কারখানায় বিপজ্জনক কাজ নিতে বাধ্য হয়েছেন। গরিবদের আর কত কষ্ট সহ্য করতে হবে? ' 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, 'মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়। একশো দিনের কাজ পাচ্ছেন না বলে বাজি কারখানায় কাজ নিচ্ছেন এর দায় দায়িত্ব কখনও নরেন্দ্র মোদি-অমিত শাহ এড়িয়ে যেতে পারেন না। যারা এটা নিয়ে রাজনীতি করছেন নূন্যতম যদি বিবেক বোধ থাকে তবে পদত্যাগ করা উচিত যারা বড় বড় ভাষণ দিচ্ছে।' 

 পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র, শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ' রাজ্যে এমনই অব্যবস্থা যে, কাজ নেই বলে বোমা বানাতে হবে! অভিষেক তো নিজেই সরকার, সে কীকরে এধরনের কথা বলে'

এদিকে এগরাকাণ্ডে ৮ জনের প্রাণ যাওয়ার পর হুঁশ ফিরেছে পুলিশের। এবার জেলায় জেলায় বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। কোথায় কোথায় বেআইনি বাজি তৈরির কারবার চলছে? তার খোঁজে চণ্ডীতলা, খানাকুল-সহ হুগলি জেলার আনাচেকানাচে হানা দেয় পুলিশ।

এর মধ্যে শুধু চণ্ডীতলা এলাকা থেকেই বাজেয়াপ্ত করা হয় প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি। খানাকুল থেকেও উদ্ধার করা হয় প্রচুর নিষিদ্ধ বাজি। বৃহস্পতিবার বীরভূমের নলহাটি থানার অভিযানে বাজেয়াপ্ত হয় ৭২০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি।
গোপন সূত্রে খবর পেয়ে, এদিনই লাভপুরের পূর্ণা গ্রামে অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০০ কেজি বাজির মশলা!

কিন্তু বিরোধীদের প্রশ্ন হল, এই অবৈধ বাজি কারবার তো বহুদিন ধরেই চলছে, তাহলে ৮ জনের প্রাণ যাওয়ার পর কেন প্রশাসনের হুঁশ ফিরল? এগরাকাণ্ডের জেরে কয়েকদিন তৎপর হওয়ার পর আবার নীরব হয়ে যাবে না তো প্রশাসন? প্রশ্নটা থেকেই যাচ্ছে । 


মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।

 

সেরা শিরোনাম

West Bengal Weather: বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ! রবিবার তুমুল বৃষ্টি, কলকাতা-সহ ১০ জেলায় দুর্যোগের বড় সতর্কতা
বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ! রবিবার তুমুল বৃষ্টি, কলকাতা-সহ ১০ জেলায় দুর্যোগের বড় সতর্কতা
News Live Updates: ছেলে ঋতব্রত-তৃণমূলের যাওয়ার পরই অব্যাহতি চেয়েছিলেন চন্দ্রিমা? মমতা কী বলেছিলেন তাঁকে? এবার খোলসা করলেন
ছেলে ঋতব্রত-তৃণমূলের যাওয়ার পরই অব্যাহতি চেয়েছিলেন চন্দ্রিমা? মমতা কী বলেছিলেন তাঁকে? এবার খোলসা করলেন
Chandrima Bhattacharya: অর্থমন্ত্রী হিসেবে বাজেটের কিছুই জানতেন না! তৃণমূল আমলে তাহলে কে বানাতেন? বিস্ফোরক চন্দ্রিমা
অর্থমন্ত্রী হিসেবে বাজেটের কিছুই জানতেন না! তৃণমূল আমলে তাহলে কে বানাতেন? বিস্ফোরক চন্দ্রিমা
GI Tags: এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget