এক্সপ্লোর

South 24 Parganas: কৌশলে এটিএম কার্ড বদল, 'প্রতারণা'-য় ৮০ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধ

ATM Fraud: মহেশতলায় এটিএম জালিয়াতির শিকার বৃদ্ধ। অভিযোগ, প্রতারণা করে ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে তাঁর থেকে।  অভিযোগকারীর নাম দিলীপ ভট্টাচার্য।তিনি মহেশতলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলায় (maheshtala) এটিএম (ATM) জালিয়াতির (fraud) শিকার বৃদ্ধ (elderly man)। অভিযোগ, প্রতারণা করে ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে তাঁর থেকে। 

কী অভিযোগ?
অভিযোগকারীর নাম দিলীপ ভট্টাচার্য। ৮৫ বছরের ওই বৃদ্ধ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার ২৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি হাটের বাসিন্দা। প্রত্যেক মাসের প্রথম দিকে এটিএম থেকে তিনি পেনশনের টাকা তুলতে যান। গত পয়লা ডিসেম্বরও একই ভাবে পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন। কিন্তু পর পর দু-দুটি এটিএম ঘুরে কোনও টাকা পাননি। এর পর, পরবর্তী এটিএমে টাকা তুলতে গেলে খেয়াল করেন এক যুবক তাঁকে অনুসরণ করছেন। অশীতিপর দিলীপ কোনও ভাবেই টাকা তুলতে পারছেন না দেখে ওই যুবক স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে এসে সাহায্যের প্রস্তাব দেন বলে জানিয়েছেন অভিযোগকারী। যুবক বলেন, 'আপনার এটিএম কার্ডটি রাখুন। আমি আমার এটিএম কার্ড দিয়ে একবার চেষ্টা করে দেখি।' কিন্তু ফের একই রকম সমস্যা দেখানোয় ওই যুবক তৎক্ষণাৎ বলেন 'এই এটিএমেও টাকা নেই।' এর পর তিনি সেখান থেকে বেরিয়ে বাইরে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা তাঁর দুই সঙ্গীর সঙ্গে খুব দ্রুত মোটরসাইকেল চালিয়ে চলে যান বলে জানিয়েছেন দিলীপ। পরদিন বৃদ্ধ ফের এটিএম থেকে টাকা তুলতে গেলেও কার্ডটি কোনও কাজ করেনি। পাশাপাশি, এটিএমের স্ক্রিনে নিকটবর্তী শাখায় যোগাযোগ করার কথা বলা হয়। বৃদ্ধ বাটা মোড়ের এসবিআইয়ের শাখায় গিয়ে সমস্যার কথা বললে জানা যায়, যে এটিএম কার্ড তিনি নিয়ে এসেছেন, সেটি তাঁর নয়। সুকৌশলে ওই যুবক বৃদ্ধের কার্ড হাতানোর পাশাপাশি অন্য একটি কার্ড তাঁর হাতে ধরিয়ে চলে যান। এর পর ব্যাঙ্কের বই আপডেট করতে গিয়ে চোখ কপালে ওঠে বৃদ্ধের। দেখা যায়, দশ হাজার করে মোট ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। তিনি মহেশতলা থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ।

আগেও ঘটনা...
একই ধরনের ঘটনা শোনা গিয়েছে চলতি বছরের জানুয়ারিতেও। সেবার পাটুলিতে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এর সামনে এক সন্দেহভাজনের গতিবিধি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় পাটুলি থানাকে সতর্ক করে রবিবার রাত ১১টা নাগাদ ফোন এসেছিল। থানাকে এক ব্য়ক্তির সন্দেহজনক গতিবিধি নিয়ে জানায় ব্যাঙ্কের মুম্বইয়ের সিসিটিভি কন্ট্রোল রুম। পাটুলিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এক ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছে ATM কার্ডের বদলে মিলেছে গিফট কার্ড। সেই গিফট কার্ড দিয়ে তিনি টাকা তোলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন:সিবিআইয়ের জালে বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

লোকসভার বাদল অধিবেশন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড
লোকসভার বাদল অধিবেশন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড
West Bengal News Live: মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ
মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ
Kalyan Banerjee: 'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget