এক্সপ্লোর

EC On CS: এবার ERO নিয়োগ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন

EC On CS On ERO Recruitment : আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে , ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR, এবারঠিক তার আগেই ERO নিয়োগ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন

রুমা পাল, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: এবার ERO নিয়োগ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। গতকালই এ নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে নির্বাচন কমিশন তার অনেক আগেই গত ৩ অক্টোবর ERO পদে SDO-র অধস্তন অফিসারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন, আর জি করকাণ্ডের পর এবার দুর্গাপুর, ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে , ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR। কিন্তু তার আগে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে পৌঁছেছে। এই আবহে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের নিয়োগ নিয়ে অভিযোগ তুলে মুখ্যসচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, পশ্চিমবঙ্গ জুড়ে ERO নিয়োগে (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) অসংখ্য অসঙ্গতি রয়েছে। এব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি। 

অভিযোগ করেন, অন্তত ২২৬ জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসাবে) নিয়োগ করা হয়েছে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া অসংখ্য ভায়োলেশনের ERO, AERO নিয়োগের ক্ষেত্রে যে ভায়োলেশন, সেই ভায়োলেশন আমরা দিয়েছি। 

যদিও নির্বাচন কমিশনের দাবি, শুক্রবার বিরোধী দলনেতার এই অভিযোগ তোলার অনেক আগেই ৩ অক্টোবর কমিশনের তরফে ERO নিয়োগ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে। এই হল সেই চিঠি! নিয়ম অনুযায়ী, সাব ডিভিশনাল অফিসার বা SDO সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা SDM এবং রেভেনিউ ডিভিশনাল অফিসার বা RDO পদমর্যাদার অফিসারদের ERO হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের চিঠিতে অভিযোগ করা হয়েছে, ৭৪টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে SDO পদমর্যাদার অধস্তন অফিসারদের ERO হিসেবে নিয়োগ করা হয়েছে।  

পাশাপাশি ১৫২টি বিধানসভা কেন্দ্রে ERO হিসেবে নিয়োগ করা হয়েছে SDO-র অধস্তন হিসেবে কাজ করা ডেপুটি ম্যাজিস্ট্রেট/ডেপুটি কালেক্টর পদমর্যাদার অপেক্ষাকৃত তরুণ WBCS অফিসারদের। এই ২২৬টি বিধানসভা কেন্দ্রেই অবিলম্বে নির্বাচন কমিশনের নির্দেশমতো সংশ্লিষ্ট পদমর্যাদার অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।  কয়েক মাস আগে, ভোটার তালিকায় গরমিলের অভিযোগে,দু'জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-সহ মোট ৫ জনকে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নিয়ে সংঘাতের জল দিল্লি অবধি গড়িয়েছিল! নির্বাচন কমিশনের ডাকে দিল্লিতে যেতে হয়েছিল মুখ্যসচিব মনোজ পন্থকে। এবার ERO নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সেই মুখ্যসচিবকেই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget