এক্সপ্লোর

Bankura News: এবিপি আনন্দের খবরের জের, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ ফিরল বাঁকুড়ার কুলুপুকুরে

Coverage By Abp Ananda: এবিপি আনন্দের খবরের জের! বাঁকুড়ার ওন্দার কুলুপুকুর গ্রামে বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে দিল প্রশাসন। গত ১৫ দিন ধরে গ্রামের মানুষ জন বিদ্যুৎ দফতরের দরজার কড়া নেড়েছেন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এবিপি আনন্দের (Abp Ananda) খবরের (Coverage) জের! বাঁকুড়ার (Bankura) ওন্দার (Onda) কুলুপুকুর গ্রামে বিদ্যুৎ পরিষেবা (Electricity Connection) ফিরিয়ে দিল (Reinstated) প্রশাসন (administration)। গত ১৫ দিন ধরে গ্রামের মানুষ জন বিদ্যুৎ দফতরের দরজার কড়া নেড়েছেন। কিন্তু অভিযোগ, তার পরও পরিষেবা মেলেনি। এবিপি আনন্দ বিষয়টি নিয়ে খবর করার ২৪ ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ ফিরল গ্রামে।

কী হয়েছিল?
বাঁকুড়ার ওন্দার কুলুপুকুরের একমাত্র ট্রান্সফর্মারটি বিকল হয়ে যাওয়ায় প্রত্যন্ত এই গ্রাম বিদ্যুৎহীন হয়ে যায়। তার পর থেকে ১৫ দিন ধরে কুলুপুকুরের মানুষ বিদ্যুৎ সংযোগ চেয়ে সংশ্লিষ্ট দফতরের দরজায় দরজায় ঘুরেছেন। কিন্তু অভিযোগ, কাজের কাজ হয়নি। শুধু ফাঁকা আশ্বাস দেওয়া হয়েছে। জঙ্গলঘেরা কুলুপুকুর গ্রামে অন্তত ২০-২৫টি আদিবাসী পরিবারের বাস। বিদ্যুৎ সংযোগ না থাকায় গত ১৫ দিন ধরে তাঁরা অন্ধকারেই দিন কাটাতে বাধ্য হচ্ছিলেন। নানা ভাবে সমস্যায় পড়তে হচ্ছিল তাঁদের। খবরটি তুলে ধরে এবিপি আনন্দ, দেখানো হয় তাঁদের যন্ত্রণার কথা। শনিবার প্রতিবেদনটি সম্প্রচার হতেই টনক নড়ে বিদ্যুৎ দফতর ও প্রশাসনের। তার ২৪ ঘন্টার মধ্যেই গ্রামের বিকল ট্রান্সফর্মার বদলে দেওয়া হয়, ফেরানো হয় বিদ্যুৎ পরিষেবা। ফলে প্রায় ১৫ দিন পর গ্রামে বিদ্যুৎ ফেরে। আলো-পাখা জ্বলে আজ। স্বস্তিতে কুলুপুকুরের বাসিন্দারা। সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান হাসিমুখে। বিদ্যুৎ দফতর ও প্রশাসনকেও ধন্যবাদ জানান তাঁরা। 

ভোগান্তির ছবি...
গত ১৫ দিন যে কষ্টে গ্রামবাসীদের দিন কেটেছে, তার জন্য সরাসরি জেলা প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছিলেন তাঁরা গ্রামের বাসিন্দারা। বার বার বলা হলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ছিল গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়। বাগযুদ্ধে জড়িয়ে পড়েন এলাকার তৃণমূল ব্লক সভাপতি ভবানী মোদক এবং ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিদ্যুৎ না থাকায় চাষের কাজও বন্ধ ছিল এত দিন। মেলেনি পানীয় জলও। তার উপর চরম দাবদাহ। সব মিলিয়ে হাঁসফাঁস পরিস্থিতি। তবে রবিবার ছবিটা বদলে গেল। প্রসঙ্গত, উন্নত বিদ্যুৎ পরিষেবার দাবিতে গত জুলাইয়েই মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। প্রায় ৪০ মিনিট মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়দের একাংশ। এলাকার ট্রান্সফরমারের সমস্যার কারণে বিভ্রাট,জানিয়েছিল বিদ্যুত্‍ দফতর। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসে দিলে অবরোধ ওঠে।
এবার সংবাদমাধ্যমের প্রতিবেদনের পর বিদ্যুৎ ফিরল গ্রামে। 

আরও পড়ুন:এবার বোলপুরে গিয়ে অনুব্রতর-মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

সেরা শিরোনাম

News Live Updates: অসমের পরে উত্তরপ্রদেশ, ফের ট্রেন বেলাইন, লাইনচ্যুত গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস
অসমের পরে উত্তরপ্রদেশ, ফের ট্রেন বেলাইন, লাইনচ্যুত গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget