এক্সপ্লোর

DA Protest: আজ রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতিতে কর্মীরা

সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চের ডাকে এদিন সরকারি প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ দেখানোরও পরিকল্পনা রয়েছে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান বিক্ষোভ ৬ দিনে পড়ল। এর পাশাপাশি, আজ রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন রাজ্য সরকারি কর্মীরা। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চের ডাকে এদিন সরকারি প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ দেখানোরও পরিকল্পনা রয়েছে। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। অন্যদিকে, ৩ ফেব্রুয়ারি শুক্রবার, কলকাতার সমস্ত ক্যাম্পাসে কর্মবিরতির ডাক দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠন।  

কেমন হবে ডিএ: পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। আগামী ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা। চলতি মাসের মাঝামাঝি শেষ শুনানিতে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। ২ মাসের জন্য পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। ১৫ মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। রাজ্যের হলফনামায় ত্রুটি থাকায় পিছোয় শুনানি। রাজ্যকে ত্রুটিমুক্ত করে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। ১৫ মার্চ হবে ডিএ মামলার চূড়ান্ত শুনানি, জানাল বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ।

গত ৬ দিন ধরে পথে: বকেয়া ডিএ-র (DA) দাবিতে রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে ৩০ জানুয়ারি থেকেই পথে নেমেছেন সরকারি কর্মীদের একাংশ। মিছিলে অংশ নিয়েছিলেন শিক্ষক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও।

সরকারি কর্মী (West Bengal Government Employee) এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠন একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সুবোধ মল্লিক স্কোয়ার (Subodh Mullick Square) থেকে শুরু হয় মিছিল শেষ হয় শহিদ মিনারে (Shahid Minar)। সেখানে অবস্থানে বসে পড়েন সরকারি কর্মচারীদের একাংশ। 

শহিদ মিনারের পাদদেশে অবস্থান-বিক্ষোভ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। আন্দোলনকারীরা দাবি করেন, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। তারপর থেকে তাঁরা অবস্থান বিক্ষোভ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু পুলিশ দাবি করে, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কোথাও ৪টের পর কোনও অবস্থান-বিক্ষোভের কথা বলা হয়নি। পরে জটিলতা কাটিয়ে শহিদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান-বিক্ষোভে বসেন সরকারি কর্মীরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget