এক্সপ্লোর

Weather Update:শনিবার থেকে কমতে পারে তীব্র তাপদাহের জ্বালা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Heatwave Till 21st April: শনিবার থেকে তীব্র তাপদাহের জ্বালা খানিকটা কমতে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে তার আগে পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে।

সঞ্চয়ন মিত্র, বিটন চক্রবর্তী ও বাচ্চু দাস, কলকাতা: শনিবার থেকে তীব্র তাপদাহের জ্বালা খানিকটা কমতে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Department)। তবে তার আগে পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ (Heatwave) চলবে। শুকনো গরম, সঙ্গে বইবে লু। এই গলদঘর্ম পরিস্থিতিতে শিলিগুড়িতে (Siliguri) বেঙ্গল সাফারিতে ধরা পড়েছে অন্য ছবি। সেখানে বরফ-জলে স্নান করতে নেমে খেলায় মেতেছে বাঘ-ভল্লুকরা।

কী বলছে আবহাওয়া দফতর?
'দারুণ অগ্নিবাণে রে, হৃদয় তৃষায় হানে রে। রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি যে জানে রে।' দারুণ দহন দিনে প্রায় ১০০ বছর আগে রবীন্দ্রনাথের লেখা এই পংক্তিই এখন বারেবারে মনে পড়ছে। প্রবল গরমে প্রাণ ওষ্ঠাগত। এই পরিস্থিতিতে সুখবর শোনাল আবহাওয়া দফতর। পূর্বাভাসে তারা জানিয়েছে, শনিবার থেকে তাপপ্রবাহ পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা। তবে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ১৮ই এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পার্বত্য জেলা ছাড়া বাকি জেলাগুলিতে গরম ও শুষ্ক হওয়া চলবে । পার্বত্য এলাকায় ২০ এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।' এদিন জেলাশাসকের দফতরে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন নন্দকুমারের বিডিও শানু বক্সী। তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। প্রশাসন সূত্রে খবর, প্রবল গরমে বিডিও অসুস্থ হয়ে পড়েন। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল মৃণালকান্তি কুণ্ডু অবশ্য বলেন,'এখন অবস্থা স্থিতিশীল।' আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। গরমে কাহিল বন্যপ্রাণীরাও। শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে এদের সুস্থ রাখতে রেখে দেওয়া হচ্ছে বরফের চাঙড়। ব্যবস্থা করা হয়েছে এয়ার কুলারের। জলের সঙ্গে মিশিয়ে বন্যপ্রাণীদের খাওয়ানো হচ্ছে ORS। এরই মাঝে স্নানের জলে বরফ পেয়ে খেলায় মেতে উঠেছে বাঘ-ভল্লুকরা। বেঙ্গল সাফারির অধিকর্তা কমলকুমার সরকার জানাচ্ছেন, গাইলাইড নিয়েই সব ব্যবস্থা করা হয়েছে। শনিবার থেকে গরম খানিকটা কমলেও এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন:'বিজেপির জন্যেই আদালত অবমাননা করছে ইডি-সিবিআই,' আক্রমণে অভিষেক

 

 

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget