এক্সপ্লোর

Gangasagar : উথাল-পাথল ঢেউ গিলে নিচ্ছে কপিলমুনির আশ্রমকে, কোন পথে বাঁচাতে পারবেন IIT-র ইঞ্জিনিয়াররা?

Kapil Muni Ashram : পরিস্থিতি এমনই  যে ,স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে জলের গর্ভে চলে যেতে পারে কপিলমুনির আশ্রম। 

গৌতম মণ্ডল, গঙ্গাসাগর : ভয়াবহ ভাঙনের কবলে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম (Gangasagar)। সম্প্রতি সঙ্কটে কপিলমুনির মন্দির (Kapil Muni Ashram)। কটালের দাপট, জলের তোড়ে ভেঙে পড়েছে সংলগ্ন রাস্তা । গঙ্গাসাগর সমুদ্র পাড়েও দেখা দিয়েছে বড়সড় ধস। পরিস্থিতি এমনই  যে ,স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে জলের গর্ভে চলে যেতে পারে কপিলমুনির আশ্রম। 

রাজ্যের অনত্যম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর। ,সেখানে ভাঙন রুখতে আবারও সাহায্য নেওয়া হবে চেন্নাই আইআইটির। ভয়াবহ এই ভাঙন রোখার জন্য অতীতেও চেন্নাই আইআইটির সাহায্য নেওয়া হয়েছিল। সেইসময় একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরিও করা হয়েছিল। এবার ফের গত কয়েকদিন ধরে সাগরমেলার ১ থেকে ৫ নং স্নানঘাট পর্যন্ত সমুদ্রতটে ভয়াবহ ভাঙন হয়। পূর্ত দফতরের একটি কংক্রিটের রাস্তা, বিদ্যুতের খুঁটি, জনস্বাস্থ্য কারিগরী দফতরের জলের লাইন, অস্থায়ী দোকান, গাছ সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছে। এই মুহূর্তে ভাঙন রুখতে না পারলে আগামীতে তলিয়ে যাবে কপিমুনির আশ্রম।

এই পরিস্থিতিতে  দু’‌দিন ভাঙন এলাকায় সমীক্ষা শুরু করল সেচ ও সুন্দরবন উন্নয়ন দফতর। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। ভাঙন এলাকা থেকে মাটি ও বালি সংগ্রহ করা হয়েছে। জোয়ার ও ভাটার সময় কতটা জলস্ফীতি হচ্ছে তাও পরিমাপ চলছে। ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে উপগ্রহ-‌চিত্র সংগ্রহ করা হয়েছে। আগামী সাগরমেলার আগে কিভাবে এই ভাঙন রোখা যায় সেই পরিকল্পনা করছে সেচ দফতর। এই দু’‌দিনের বিস্তারিত রিপোর্ট জমা করা হবে সেচ দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারির কাছে। 


ইতিমধ্যেই ভাঙন আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। বাঁধ দিয়ে ভাঙন রোখার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভাঙন আটকানো যাচ্ছে না। উত্তাল ঢেউ, প্রকৃতির রুদ্ররূপে ক্রমেই সঙ্কটের মুখে বাঙালির তীর্থস্থান। সম্প্রতি কটালের পর আরও উত্তাল হয়েছে সমুদ্র। ভেঙেছে রাস্তা। 

এখনও এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে। সামনের আরও দুটি বড় কটাল। যেভাবে ভাঙন দ্রুত এগিয়ে আসছে, তাতে তলিয়ে যেতে পারে আশ্রমও। তাই তার আগে আইআইটি চেন্নাই এর ইঞ্জিনিয়াররা কিছু সুরাহা করতে পারেন কি না, সেটাই দেখার।  

আরও পড়ুন :

শুক্রবারে কেমন বৃষ্টি হবে শহরে? কী রকম থাকবে কলকাতার আবহাওয়া 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget