এক্সপ্লোর

Surjya Kanta Mishra Page Hacked : 'সূর্য-বদল'! হ্যাক সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ

Facebook Hacked : আদ্যপান্ত রাজনৈতিক ব্যক্তিত্বের ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ফটো বদলে করে দেওয়া হয়েছে দক্ষিণী সুপারস্টার 'সূর্য'-র ছবি দিয়ে।

কলকাতা : হ্যাকারদের খপ্পরে এবার সূর্যকান্ত মিশ্র। রাজ্য সিপিএমের (CPM) প্রাক্তন রাজ্য সম্পাদকের ফেসবুক পেজ হ্যাক (Surjya Kanta Mishra Facebook Page Hacked) হয়েছে।  আদ্যপান্ত রাজনৈতিক ব্যক্তিত্বের ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ফটো বদলে করে দেওয়া হয়েছে দক্ষিণী সুপারস্টার 'সূর্য'-র ছবি দিয়ে। রবিবার গভীর রাত থেকে হ্যাকারদের কবলে সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ। ঘণ্টা দশেক কেটে গেলেও যা এখনও হ্যাকারদের দখলমুক্ত হয়নি।

হঠাৎই দেখা যায় সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বদলে গিয়েছে। দক্ষিণী সুপারস্টার সূর্যের একটি ছবি দেওয়া হয় সেখানে। যাতেই বোঝা যায় সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। প্রথমে প্রোফাইল পিকচার (Profile Picture) বদলানোর পর রাজনৈতিক ব্যক্তিত্ব সূর্য-র কভার ফটোতেও (Cover Photo) দেওয়া হয় দক্ষিণী সুপারস্টার সূর্য-র (Surya) আরও একটি ছবি।


Surjya Kanta Mishra Page Hacked : 'সূর্য-বদল'! হ্যাক সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ

বিষয়টি নিয়ে অভিযোগ বা সমস্যার সুরাহার কোনও ইঙ্গিত এখনও না মিললেও সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ হ্যাক হওয়া নিয়ে সোশাল মিডিয়ায় যথেষ্ট আলোচনার ঝড়। গোটা বিষয়টি ঘিরে চিন্তার মেঘ নেটিজেনদের মধ্যে। কেউ কেউ হ্যাকারদের বদলে দেওয়া প্রোফাইল বা কভার ফটোতে গিয়ে কমেন্টে গোটা বিষয়টা বলেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন বেশিরভাগ। তবে এভাবে ফেসবুজ পেজ হ্যাক হয়ে যাওয়া নিয়ে ব্যঙ্গের মুখেও পড়তে হচ্ছে যাঁরা পেজ সামলান তাঁদেরকে।

ফেসবুক তথা বিভিন্ন সোশাল সাইটে হ্যাকিং থেকে জালিয়াতি, একাধিক অভিযোগ ওঠে বারবার। অচেনা কারোর ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর পর ভিডিও কলের মাধ্যমে কাউকে খপ্পরে ফেলার চেষ্টা থেকে ব্ল্যাকমেলের ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে মাঝের কয়েকমাসে। কখনও অ্যাকান্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে মেসেজ, আবার কখনও অচেনা আইডি থেকে ভিডিও কল করে তা ভুলবশত তা ধরে ফেললেই তাতে অশালীন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, এই ধরনের অভিযোগও একাধিক। সাধারণ মানুষ থেকে জন প্রতিনিধিরা, বারবার শিকার হয়েছেন, এই ধরনের হ্যাকিং বা প্রতারণার সঙ্গে। যার নতুন শিকার সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

আরও পড়ুন- ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে মেসেজ, সাইবার প্রতারণার শিকার অধ্যাপক

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget