এক্সপ্লোর

Paschim Medinipur: হঠাৎ পদ থেকে সরাল কেন? দলের বিরুদ্ধেই সরব তৃণমূলের প্রাক্তন খড়্গপুর শহর সভাপতি

Ex TMC Kharagpur President Criticizes: রাজ্যজুড়ে বিভিন্ন সাংগঠনিক পদে রদবদল করছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলায় দলের খড়্গপুর শহর-সভাপতির পদ থেকে দীপ্যেন্দু পালকে সরানো হয় সেই রদবদলের অঙ্গ হিসেবে।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: রাজ্যজুড়ে বিভিন্ন সাংগঠনিক পদে রদবদল করছে তৃণমূল (TMC)। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় দলের খড়্গপুর (Kharagpur) শহর-সভাপতির পদ থেকে দীপ্যেন্দু পালকে সরিয়ে সূর্যপ্রকাশ রাওকে ওই পদে বসানো হয় সেই রদবদলের অঙ্গ হিসেবে। আর তার পরই দলের (party) বিরুদ্ধে ক্ষোভ (grievance) উগরে দিলেন দীপ্যেন্দু পাল। বললেন, 'আমার নামে কোনও তছরুপের মামলা নেই। কারও কাছে ঘুষ খেয়েছি বা টাকা নিয়েছি বা কোনও মহিলাঘটিত ব্যাপার, এমন কোনও অপবাদও নেই। তাও আমাকে হঠাৎ সরিয়ে দিল। বিরোধী বা অন্য দল থেকে যাঁরা আসছেন, তাঁরাই দেখছি এখন তৃণমূলে প্রাধান্য পাচ্ছেন। '

'ক্ষোভ' তৃণমূল নেতার
খড়্গপুরে তৃণমূলের প্রাক্তন শহর-সভাপতির অভিযোগ,'যাঁরা সক্রিয়ভাবে তৃণমূল করছেন, দিদি ও অভিষেক বন্দোপাধ্যায়কে ভালোবাসেন, দলের মধ্যে তাঁদের কোনও প্রাধান্য নেই। যাঁদের এখন সভাপতি বা সহ-সভাপতি করেছে, তাঁদের ১০ বছর ধরে দলে কোনও অস্তিত্ব নেই। দলের কোনও অনুষ্ঠানে তাঁদের দেখা যায়নি। কোন কাজে তাঁদের পাওয়া যায়নি। তাঁরা আজ দলের সভাপতি হয়ে গিয়েছেন। যেটা হয়েছে খুব ভুল হয়েছে। অন্যায় হয়েছে। এর ফল দল পাবে। খড়গপুরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। বেশ কিছু মানুষ আছেন যাঁরা প্রত্যেক নির্বাচনে বিজেপির কাছে টাকা নিয়ে তৃণমূলকে শেষ করার জন্য উঠে পড়ে লাগেন। তাঁরাই আজ দলে প্রাধান্য পেয়ে যাচ্ছেন। দল আমার সঙ্গে ন্যায় করেনি। যাঁরা দিদির ফ্লেক্সকে খুলে ফেলে দেন, তাঁরাই দলে প্রাধান্য পাচ্ছেন। দল একবার বলছে প্রোমোটারদের দলে আনা হবে না। অথচ প্রোমোটারদের পোর্টফোলিও দিয়ে দেওয়া হচ্ছে। দল বলছে এক জন একটাই পদ পাবে। কিন্তু দেখা যাচ্ছে একজনকেই দল একের পর এক পদ দিচ্ছে। কখনো সিআইসি দিচ্ছে, কখনো মহিলা সভাপতি দিচ্ছে।'
    মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, 'দল বিভিন্ন সময় তার কর্মীদের নিত্য দিন কাজের জায়গা তৈরি করে দেয়। খড়্গপুরে যিনি সভাপতি ছিলেন, পুরসভা নির্বাচন তিনি কাজ করেছিলেন। আমরা সকলে মিলে এক সঙ্গে তাঁকে সহযোগিতা করেছিলাম। দল মনে করেছে, সামনে লোকসভা নির্বাচন নতুন কাউকে সুযোগ দেওয়ার প্রয়োজন আছে। দল সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটা আমাদের কাছে শেষ কথা। সর্বোচ্চ আমাদের রাজ্য কমিটি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য ব্লকে যেমন হয়েছে তেমনই খড়্গপুরে সভাপতি ঘোষিত হয়েছে। এখানে ব্যক্তিগত মতামতের কোনও ভূমিকা নেই।' তবে তৃণমূলের এই অন্দরের কোন্দল নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস বলেন,  'খড়গপুর শহরে ওঁদের সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার ফলে তিনি তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। সরিয়ে দিয়ে কি সমস্যার সমাধান সম্ভব? সমাধান কি করা যাবে? দলটায় তো সকলে চোর। কাকে সরাবেন আর সরিয়ে কাকে নিয়ে আসবেন। সেই চোরকে সরিয়ে তো চোরকেই আনতে হবে। তৃণমূলে এই যে সাংগঠনিক রদবদল, এগুলো মানুষের কাছে নিজেদের ভাল ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা। কিন্তু আসলে তা নয়, মানুষ বুঝতে পারছে। এতে লাভ কিছু হবে না। খড়গপুর শহরে যিনি ছিলেন উনি জানিয়েছেন ভাল কাজ করা সত্বেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলে যে ভাল কাজ করবে তাঁর জায়গা নেই। তৃণমূলে যে চুরি করবে, যে কাটমানি নেবে, যে দলবাজি করবে, যে গোষ্ঠীকোন্দল করবে তিনি তৃণমূলের ভাল নেতা। ভাল জায়গা পাবেন। আজ খড়গপুর-সহ বিভিন্ন জায়গায় সভাপতি বদল হয়েছে। যা হওয়ার তাই হয়েছে।'

আরও পড়ুন:আইকিউওও, ওয়ানপ্লাস, শাওমি... আরও অনেক ব্র্যান্ডের স্মার্টফোন অ্যামাজনের দুর্দান্ত ছাড়

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget