এক্সপ্লোর

Nawada News: চাকরি দেওয়ার নামে বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী

Murshidabad News: চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে রাতভর ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের স্বামী। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায়।

রাজীব চৌধুরী, নওদা: চাকরি দেওয়ার নামে  বিবাহিত একজন মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল। এর জেরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নওদা (Nawada) থানা এলাকায়। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। অভিযুক্ত ওই তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীর কঠিন শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওদার বাসিন্দা একজন মহিলাকে চাকরি করে দেবে বলে প্রতিশ্রুতি দেয় তৃণমূল কংগ্রেসের নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। এর জন্য শুক্রবার সন্ধ্যায় সমস্ত নথিপত্র নিয়ে তার বাড়িতে যেতে বলে ওই মহিলাকে। প্রাক্তন প্রধানের স্বামীর কথায় বিশ্বাস করে সমস্ত কাগজপত্র নিয়ে তার বাড়িতে যান ওই মহিলা। সেখানে গিয়ে দেখেন নওদার প্রাক্তন মহিলা প্রধান বাড়িতে নেই। এরপরই রাতভর ওই মহিলাকে বাড়িতে আটকে রেখে যৌন নির্যাতন করার পাশাপাশি একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত ওই তৃণমূল কর্মী। এদিকে ওই মহিলাকে কয়েক ঘণ্টা কেটে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তায় পড়ে যান তাঁর পরিবারের সদস্যরা। মহিলার বাবা বারবার নিজের মেয়ের ফোনে কল করলেও তা কেউ ধরেননি। বাধ্য হয়ে ওই ভদ্রলোক তখন পরিচিত বিভিন্ন ব্যক্তিকে ফোন করে মেয়ের খবর নেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তারপরও ওই মহিলার কোনও সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সকালে ওই ভদ্র মহিলা অচেনা একটি নম্বর থেকে ফোন করে বাড়ির লোককে সমস্ত ঘটনার কথা খুলে বলেন। এরপরই নির্যাতিতা ওই মহিলার বাবা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ মহিলার বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে অভিযুক্তের বাড়ি থেকে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে নির্যাতিতা মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রধানের অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে নির্যাতিতার।

এপ্রসঙ্গে তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতির দাবি, বর্তমানে অভিযুক্তের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। তবে ওই ব্যক্তি অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা বলতে পারব না।

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করার পাশাপাশি নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা ও বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: R G Kar Hospital: প্রথম স্ত্রীর উপর অত্যাচার, দেখত না মাকে, আরজি কর কাণ্ডে ধৃতের 'গুণের' কথা তাঁরই পরিজনদের মুখে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
Weather Forecast: জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget