এক্সপ্লোর

R G Kar Hospital: প্রথম স্ত্রীর উপর অত্যাচার, দেখত না মাকে, আরজি কর কাণ্ডে ধৃতের 'গুণের' কথা তাঁরই পরিজনদের মুখে

Kolkata News: বিরুদ্ধে দিকে দিকে নিন্দার ঝড়। এমনকী ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁরই পরিবারের সদস্য়রা।

কলকাতা: আরজি করে চিকিৎসক খুনে ধৃত সিভিক ভলান্টিয়ারের 'গুণের' কথা এবার উঠে এল তারই পরিজনদের মুখে। অভিযোগ, বাড়ির সঙ্গে সম্পর্ক রাখত না সে। দেখত না মাকে। স্ত্রীর ওপরও মারাত্মক অত্য়াচার করত বলে অভিযোগ। প্রথম স্ত্রীর গর্ভাবস্থায় সন্তানের মৃত্য়ুর জন্য় সঞ্জয়কেই দায়ী করেছেন তাঁর প্রাক্তন শাশুড়ি।

কী জানাচ্ছেন পরিজনরা? 

বিরুদ্ধে দিকে দিকে নিন্দার ঝড়। এমনকী ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁরই পরিবারের সদস্য়রা। পরিবার সূত্রে খবর, সঞ্জয়ের বাবা, ট্য়াক্সি চালাতেন। ভবানীপুর এলাকায় বেড়ে ওঠা সঞ্জয় ও তাঁর ৪ বোনের। ২০১৯ সালে, সিভিক ভলান্টিয়ারের চাকরি পায় সঞ্জয়। যোগ দেয়, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীতে। 

পরিবার সূত্রে খবর, ক্য়ানসারে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়, সঞ্জয়ের প্রথম স্ত্রীর। এরপর আরও তিনটি বিয়ে করে সঞ্জয়। ধৃত সিভিক ভলান্টিয়ারের দিদি জানিয়েছেন, "হ্য়াঁ, বিবাহিত। আমি তো শুনেছিলাম ২ টো। কিন্তু কালকে যখন সবাই কথাবার্তা বলছে, তখন জানতে পারছি ৪টে বিয়ে হয়েছে।'' কিন্তু, সঞ্জয়ের বিরুদ্ধে চাঞ্চল্য়কর দাবি করেছেন তার প্রথম স্ত্রীর মা, অর্থাৎ প্রাক্তন শাশুড়ি। তাঁর অভিযোগ, "বিয়ের আগে ছেলে মদ খেত। ওই বদমাইশি, মারধর, গালিগালাজ যা তা। মেয়ের ওপর অত্য়াচার করত। তারপরে তো থানায় ডায়েরি করলাম। ধৃত সিভিক ভলান্টিয়ারের শ্বাশুড়ি: মেয়ের কিছু না যা ওখানটায় ওরা মেরেছে। ওরা মারার পরে আমি এখানটায় তিন মাস বাচ্চা ছিল খারাপ হয়ে গেল। মারার পর এখানটায় আমি আনলাম ওকে। চিকিৎসা করালাম। পরে আবার গেল তখন ক্য়ান্সার বেরোল।  এখানটায় এসে যখন অত্য়াচার করল তখন বুঝতে পারলাম এরকম ঘটনা ঘটাচ্ছে। আগে তো এরকম করছিল না। নেশা করে আসত। নেশা করত কম। কিন্তু, নেশার মতো কথা বলত।''  

ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের দিদি বলেন, ওকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে চাইলে আপনারা দিন, যা ইচ্ছে করুন। কিন্তু ওর দেহ পর্যন্ত দেবেন না। এটা তো মেনে নেওয়া যায় না। অন্য়ায় তো অন্য়ায়ই হয়। সেটা আমার ভাই থাকুক, যেই থাকুক। ভুল কাজ তো ভুল কাজই হয়। সেটা তো সাপোর্ট করি না। আমি সেটাও জানি না, ও কী কাজ করে। শুধু একদিন জানলাম, আশেপাশে থেকে জানলাম, আমি নিজেও জানি না। ও নিজের মর্জির মালিক ছিল। কখন কী করত, কাউকে বলত না। ঘরে যদি কেউ জিজ্ঞেস করলে, তর্ক করত। কিছু বলেনি ও। কখন পেল, কীভাবে পেল। ওর শাস্তি হওয়া চাই। কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া চাই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Migrant Labour Problem: ভিন রাজ্যে গিয়ে সমস্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা, ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget