এক্সপ্লোর

TMC Rift In Jalpaiguri: ফেসবুকে লড়াইয়ে ব্যস্ত দুই তৃণমূল নেতা, সরগরম জলপাইগুড়ির রাজনীতি

Jalpaiguri News: ফেসবুকে দুই তৃণমূল নেতার পোস্টের লড়াইকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে জলপাইগুড়ি রাজনীতি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সোশ্য়াল মিডিয়া প্ল্যার্টফর্ম ফেসবুকে দুই তৃণমূল নেতার লড়াইকে কেন্দ্র (TMC Inner class) করে সরগরম হয়ে উঠেছে জলপাইগুড়ির (Jalpaiguri) রাজনীতি। জমজমাট জলসা উদ্বোধন করছেন তৃণমূল নেতা, ওই মঞ্চের পাশের রমরমিয়ে চলছে জুয়ার আসর। আর জুয়ার বোর্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে গোছা গোছা টাকা। চাঞ্চল্যকর সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে কটাক্ষ করলেন অপর এক তৃণমূল নেতা। যাকে কেন্দ্র করে তুলকালাম লেগে গেছে জলপাইগুড়ির রাজনীতিতে। আর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই জলপাইগুড়িতে ফের একবার প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ঘটনাটি ঘটেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জলপাইগুড়ির জেলা সভাপতি তপন দে এবং তৃণমূলের এসটিএসসিওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের মধ্যে। বিতর্কিত ওই ফেসবুক পোস্টকে সামনে রেখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল জলপাইগুড়িতে।

তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে-র বিরুদ্ধে জুয়োর আসর বসানো সহ একাধিক অভিযোগ জানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি ও ভিডিও পোস্ট করেছেন কৃষ্ণ দাস। ওই ছবি ও ভিডিওতে দেখা গেছে, কালীপুজো উপলক্ষে গত সোমবার রাতে জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানে একটি জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর সেই অনুষ্ঠানটি প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেছেন তৃণমূল শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে। সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান চললেও মঞ্চের পিছন দিকে চলছিল দেদার জুয়ার আসর। সেই ছবি ও ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূলের এসটিএসসি এবং ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস।

এপ্রসঙ্গে কৃষ্ণ দাস জানান, "আমার কাছে খবর আসে মেলাতে জুয়ার আসর বসেছে। যারা আয়োজক, তারাই নেতৃত্ব দেয়। আরেক নেতাকে দেখলাম উদ্বোধন করছেন। এইভাবে যদি সমাজকে নষ্ট করা হয়। শ্রমিকদের ভাগ্য কীভাবে বদলানো যায়। পকেট কীভাবে খাল করা যায় তার জন্যই আসর বসাই। এর প্রতিবাদ আমি সোশ্যাল মিডিয়াতে জানাই। এরা আমাদের দলের লোক নয়। এরা দলের লোক হলে আজ জলপাইগুড়ির এই হাল হত না। এরাই কালপ্রিট যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে জল ঢেলে দিচ্ছে। এরাই সব শেষ করে দিচ্ছে অনৈতিক কাজ করে। কেউ বলেনি মেলার মধ্যে জুয়া লাগাও, মদের আসর বসাও, নিজের পকেট ভর্তি করতে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করব, করছি, আগামীতেও জারি থাকবে।"

অন্যদিকে INTTUC-র জেলা সভাপতি তপন দে জানান, "কেউ যদি প্রদীপ প্রজ্জ্বলন করতে যায় বা ফিতে কাটতে যায় সেটা দেখা তার কাজ নয়। আমি খোঁজ নিয়ে দেখেছি মেলায় কোনও অবৈধ কাজ হয়নি। যারা এসব করছে সোশ্যাল মিডিয়াতে তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। আমরা মাদারিহাটের উপনির্বাচন নিয়ে ব্যস্ত সেখানে কোন নেতা কী বলল আসে যায় না। নির্বাচনের প্রচারে ওনার নাম নেই তাই হাইলাইটে আসার জন্য এটা করছেন। আমি কোনও অবৈধ কাজ করি না এবং যুক্তও না। যে নেতা এটা করছেন, আদিবাসীদের অপমান করছেন আমি ধিক্কার জানাই।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Finance Department : কর্মীদের হাজিরা নিয়ে এবার কড়া পদক্ষেপ অর্থ দফতরের, নির্দেশিকায় কীকী উল্লেখ ?

সেরা শিরোনাম

West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Abhishek Banerjee:
"যা ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে হারাব", অভিষেককে ডায়মন্ড হারবারে হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Hormuz Attack : ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget