এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরল মামলা, প্রতিক্রিয়া বিভিন্ন মহলের

Calcutta High Court: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু'টি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অন্য বিচারপতির এজলাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য ও সঞ্চয়ন মিত্র: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির (SSC Case) দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাস থেকে অন্য বিচারপতির এজলাসে পাঠানোর প্রশাসনিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এ নিয়ে কী বলছেন বিশেজ্ঞরা? প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রতিক্রিয়া জানালেন অনেকেই। 

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু'টি মামলা অন্য বিচারপতির এজলাসে পাঠানো হল

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু'টি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অন্য বিচারপতির এজলাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, যা নিয়ে আইনজ্ঞদের নানা মত রয়েছে।

এ নিয়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "হাইকোর্টের হায়ার অথরিটি সুপ্রিম কোর্ট নয়। যদি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ার অথরিটি সুপ্রিম কোর্ট নয়। অভিজিতের বদলে যেই আসুন না কেন, বিচার বিচারের মতোই হবে। প্রভাব পড়বে না। কিছু কিছু লোক আনন্দিত হচ্ছেন, যাঁদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তাতে কিছু যায় আসে না। কোর্টে বিচার হবে গাঙ্গুলি থাকুন, আর যিনিই থাকুন, বিচার হবেই। কলকাতা হাইকোর্টের একটা  ঐতিহ্য রয়েছে।"

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: পোস্টার-ফ্লেক্স থেক জয়ধ্বনি, ‘ভগবান’ হয়ে উঠেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, "কোন মামলা কোন বিচারপতি শুনবেন, তা সুপ্রিম কোর্ট ঠিক করে দিতে পারে না। সেই এক্তিয়ার সর্বোচ্চ আদালতের নেই। তবে বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলা উচিত নয় কোনও বিচারপতির।"

সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়ের বক্তব্য, "চিফ জাস্টিস যেভাবে সরিয়েছেন, আমার ভাল লাগেনি। অভিজিৎ গাঙ্গুলির সম্মাননরক্ষার দায়িত্ব তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়ারও। কারণ উনি তো ভাল কাজ করছিলেন। ওঁর কাছ থেকে এটা অনভিপ্রেত।"

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোয় তীব্র প্রতিক্রিয়া

প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রের বক্তব্য়, "সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শুনলাম। দুর্ভাগ্যজনক। প্রভাব পড়বে না। যাদের ঘরেই যাক, কাগজ দেখেই নির্দেশ দেবে।"

বিংশ শতাব্দীর খ্য়াতনামা বিচারপতি লর্ড ডেনিংকে বলা হত, ‘জনগণের বিচারক’। পক্ষপাতহীন বিচার ও জনগণের স্বার্থে তিনি আইনকে ব্যবহার করেছেন। ন্যায়বিচারের তীব্র অনুভূতির জন্য় মাঝেমধ্যেই তিনি বিতর্কে জড়াতেন। তাই বহু আইন বিশেষজ্ঞই বলেন, বিতর্ক যতই হোক না কেন, ন্য়ায় বিচার সবচেয়ে জরুরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget