এক্সপ্লোর

TMC MLA Oath Controversy: বিধায়কের শপথ নিয়ে চরমে সংঘাত, রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর

West Bengal News: নিয়োগ ঘিরে বোস বনাম বসুর কথার লড়াইয়ের পর এবার নতুন করে সংঘাত তৈরি হয়েছে ধূপগুড়িতে জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে।

কলকাতা: ভোটের ফল ঘোষণার ২ সপ্তাহ পার, এখনও শপথ নিতে পারলেন না জয়ী প্রার্থী। ধূপগুড়িতে (Dhupguri) জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত কবে নির্মলের শপথ? মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর। এর আগে চিঠি দিয়েও মেলেনি উত্তর, দাবি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর: নিয়োগ ঘিরে বোস বনাম বসুর কথার লড়াইয়ের পর এবার নতুন করে সংঘাত তৈরি হয়েছে ধূপগুড়িতে জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে। আর এই প্রেক্ষাপটে সোমবার, মুখ্যমন্ত্রীর নির্দেশে, ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণের দিন চূড়ান্ত করতে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দ্বিতীয় চিঠি দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নির্মল রায় তো ফোন করেইছে। এলাকার মানুষও আমাকে ফোন করেছে যে, আমরা এখানকার মানুষ, আমরা পরিষেবা পাচ্ছি না। আমাদের অবিলম্বে ব্যবস্থা করে দেওয়া হোক, শপথগ্রহণের ব্যবস্থা করুন।সেই স্পিরিটটাকেই রাজ্যপালকে লিখে জানিয়েছি। এলাকার মানুষজন বলছেন যে তাঁরা পরিষেবা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আপনাকে চিঠি লেখার জন্য। সেইমতো আপনাকে চিঠি লিখে জানাচ্ছি, আপনি কাইন্ডলি স্পিকারকে অথরাইজ করে দিন। তাহলে এখনই ওঁর শপথবাক্যটা পাঠ করা হয়ে যায়।’’

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয় চলতি মাসের আট তারিখ। তৃণমূল প্রার্থীয় জয়ে, উত্তরবঙ্গের এই কেন্দ্রটি হাতছাড়া হয়েছে বিজেপির। কিন্তু, তারপর দু সপ্তাহের বেশি সময় কেটে গেলেও, বিধায়কপদে শপথ নিতে পারেননি জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। পরিষদীয় মন্ত্রীর দাবি, ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পরই নির্মলচন্দ্রের শপথের জন্য রাজ্যপালের কাছে চিঠি পাঠান তিনি। রাজভবন থেকে সেই চিঠির জবাব আসে গত শুক্রবার। বলা হয়, শপথগ্রহণের জন্য শনিবার বিধানসভা খোলা রাখতে।  পরিষদীয় মন্ত্রী বলেন, “আমাদের তো শনি-রবি ছুটি থাকে। মানুষের অনেককিছু প্রোগ্রাম থাকে। একটা অফিস পুরো খোলা শনিবার দিন খুব অসম্ভব ব্যাপার। স্পিকার বলেছেন যে, শনিবার ছুটির দিন, কয়েকদিন আগে বলেও সম্ভব ছিল। কিন্তু আজকে বলে কালকে করে রাখা সম্ভব না।’’

এই পরিস্থিতিতে রাজভবন সূত্রে দাবি করা হয়, নির্মলচন্দ্র রায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে, শনিবার বিকেল সাড়ে চারটের সময়, রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু, সেই খবর রাজ্য সরকারকে জানানো হয়নি বলে অভিযোগ। শেষমেশ শনিবার আর শপথ নিতে রাজভবনে উপস্থিত হননি ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে বলে দাবি করেছেন নির্মলচন্দ্র রায়। জয়ী তৃণমূল প্রার্থী বলেন, “ধূপগুড়ির মানুষ আমাকে নির্বাচিত করার পরে তাঁরা পরিষেবা পাচ্ছে না। সে তো অসুবিধা হচ্ছেই। কেন রাজভবন দেরি করছে, সেটা আমার অন্তত জানা নেই। পরিষদীয় মন্ত্রী উদ্যোগ নিচ্ছেন।’’

আরও পড়ুন: MBBS Admission: MBBS কোর্সের ভর্তিতেও অনিয়ম? তথ্য তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সেরা শিরোনাম

Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
Chorbagan Stampede:
"ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের
CJP:
"পুরো দেশ আপনাদের সঙ্গে আছে..", CJP-র শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষের জামিনে শুভেচ্ছা কেজরিওয়ালের
Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?
চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Suvendu Adhikari: '২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
'২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
NCPI MP: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
Embed widget