এক্সপ্লোর

Fake Call Centre In Kolkata : বিদেশিদের প্রতারণা, লক্ষাধিক টাকা আত্মসাৎ, ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস

Call Centre In Kolkata : প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল মুদ্রার মাধ্যমে লক্ষাধিক টাকা আদায় করা হয়।

রঞ্জিত সাউ, সল্টলেক :  ফের বড়সড় প্রতারণার পর্দাফাঁস। ফের নজরে ভুয়ো কলসেন্টার (Fake Call Center)। গত কয়েক মাসে বেশ কয়েকটি ভুয়ো কল সেন্টারে হানা দিন পুলিশ। 

প্রযুক্তিগত সহায়তার টোপে বিদেশিদের প্রতারণা করত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।  গ্রেফতার করা হয়েছে  ১৬ জনকে । পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের BP ব্লকের একটি অফিসে ভুয়ো কল সেন্টার খুলে চলছিল প্রতারণার কারবার।

অভিযোগ, বিদেশিদের প্রযুক্তিগত সহায়তার (Technical Assistance ) প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল মুদ্রার মাধ্যমে লক্ষাধিক টাকা আদায় করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ওই অফিসে হানা দিয়ে ১৬ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Crime) থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ড ডিস্ক, রাউটার-সহ একাধিক বৈদ্যুতিন সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথি। ভুয়ো কল সেন্টারের চার কর্ণধারের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন :

মন্দিরে পুজো দিয়ে কাঁথিতে পুরভোটের প্রচারে, নিজেই বললেন 'দুয়ারে শুভেন্দু'

পুলিশ সূত্রে খবর, সেখান থেকে রাজীব ঝা, অভিষেক ভারতী সহ ১৬ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই অফিস থেকে ৩৬টি কম্পিউটার, ১টি হার্ড ডিস্ক, ১৬টি মোবাইল ফোন, ৪টি রাউটার, ২টি সুইচ পোর্ট, ৩৩টি ডেবিট কার্ড, ২টি প্যান কার্ড, ৫টি রাবার স্ট্যাম্প, ১টি সোয়াইপ মেশিন, ৮টি চেক বই, ৩টি রেজিষ্টার, ১টি আই ম্যাক, ১২ পেজের কাস্টমার ডেটা লিস্ট ও নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলার কথা। এই সংস্থার চারজন কর্ণধার দিবাকর ধারা, অরূপ তালুকদার, সম্রাট ঘোষ এবং সুরস্রী করের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২৯ জানুয়ারি, কলকাতার ফুলবাগান এলাকায় ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে। সিআইডি-র জালে আটক হয় দুই মহিলা-সহ ১১ জন। বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসানো হবে, প্রথমে অগ্রিম দিতে হবে, পরে মিলবে মোটা অঙ্কের টাকা- এই টোপ দিয়েই প্রতারণা চক্র চলত। অভিযোগ আসে, ফোনে এমনই টোপ দিয়ে জেলায় জেলায় ছড়ানো হয়েছিল জাল। সেপ্টেম্বর মাসে বীরভূমের বোলপুরের বাসিন্দার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ফুলবাগানের এই বহুতলে হানা দেয় সিআইডি। তারপরই গ্রেফতার। অভিযোগকারীর দাবি, ধাপে ধাপে তাঁর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ৪৩ লক্ষ টাকা। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
Rejinagar Bye Election: 'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের
'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের
Suvendu On Mamata: শ্রীরামপুরে ১৫০ জনকে নিয়ে সভা করে আজাদি স্লোগান দিয়েছেন, মমতাকে আক্রমণ শুভেন্দুর
শ্রীরামপুরে ১৫০ জনকে নিয়ে সভা করে আজাদি স্লোগান দিয়েছেন, মমতাকে আক্রমণ শুভেন্দুর

ভিডিও

Kunal Ghosh Car Attack: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ
Madan Mitra: রেজিনগরে ভোট প্রচারে মদন মিত্র, সঙ্গী NCPI সাংসদ আবু তাহের
Nandigram News: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Madan Mitra:
Gyanesh Kumar News | মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget