এক্সপ্লোর

Fake Documents: জাল নথিকাণ্ডে বারাসাত থেকে গ্রেফতার আরও ২, এখনও পলাতক ১

Fake Document: জাল নথিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন সমীর দাস। এবার গ্রেফতার তাঁর আরও ২ সঙ্গী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : জাল নথিকাণ্ডে বারাসাত থেকে গ্রেফতার আরও ২। মুহুরি পরিচয়ে জালিয়াতির অভিযোগে ধৃত সমীর দাসের আরও ২ সহযোগী গ্রেফতার। এঁরা দু'জনেই সমীর দাসের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গিয়েছে। গতকাল রাতেই একজনকে বারাসাত থেকে এবং আরেক ব্যক্তিকে অন্য জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই দুই ব্যক্তিই যাবতীয় নথি তৈরি করত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, সমীর দাসের আরও এক সঙ্গী পলাতক। এই দু'জনকে আজ বারাসাত আদালতে পেশ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের হেফাজতে চাইবে পুলিশ। 

বারাসাতের নবপল্লী, যেখানে সমীর দাসের বাড়ি, সেখানেই বাড়ি ছিল তাঁর এক সহযোগীর। সেই ব্যক্তিই যাবতীয় নথি এবং হিসাপত্র রাখতে বলে জানা গিয়েছে। সমীর দাসের গ্রেফতারির পর থেকে পলাতক রয়েছেন তিনি। তাঁর খোঁজ চালাচ্ছে বারাসাত থানার পুলিশ। বর্তমানে বারাসাতের নবপল্লীতে প্রাসাদোপম বাড়ি রয়েছে সমীর দাসের। প্রতিবেশীরা বলছেন, এক বছর আগেও সমীর দাসের একতলা বাড়ি ছিল। বছর ঘুরতেই সেই বাড়ি পরিণত হয় সুবিশাল অট্টালিকায়। সমীর দাস যে জাল নথির কারবারে যুক্ত তা ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা। তাঁরা জানতেন সমীর দাস বারাসাত আদালতে মুহুরির কাজ করতেন। সঙ্গে একটি ছোট মুদির দোকান ছিল তাঁর। এক ছেলে দন্ত চিকিৎসক। অন্যজন পুলিশের কনস্টেবল। যদিও তাঁর পোস্টিং কোথায়, প্রতিবেশীদের কেউই তা জানেন না। করোনাকাল থেকে সমীর দাসের কারবার, অর্থাৎ জাল নথি দিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের রমরমা শুরু হয়। কিন্তু টের পাননি কেউই। 

ক্রমশ ফাঁস হচ্ছে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের জাল। অভিযোগ, জাল নথি তৈরি করতে একেবারে রেটচার্ট বেঁধে দিয়েছিলেন ধৃত সমীর দাস। এক একটি জাল নথির রেট ছিল এক একরকম। যেমন ভুয়ো আধার কার্ড তৈরি করতে গেলে ১৫ হাজার টাকা। বার্থ সার্টিফিকেটের জন্য ১২ হাজার টাকা। প্যান কার্ডের জন্য রেট ছিল ৩ হাজার টাকা। পুলিশ সূত্রে দাবি, মেডিক্যাল ভিসা বা ট্যুরিস্ট ভিসায় এদেশে আসা বাংলাদেশের নাগরিকদের খুব সহজেই ভারতের বিভিন্ন নথি তৈরি দিতেন সমীর দাস। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে পুলিশের দাবি, ধৃতকে জেরা করে তারা জানতে পেরেছে, বাংলাদেশের একাধিক এজেন্টের সঙ্গে সমীর দাসের যোগাযোগ ছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাল নথি তৈরি করে দেওয়ার জন্য তাঁর কাছে ফোন আসত। সবাইকে কম পয়সায় জাল নথি বানিয়ে দেওয়ার আশ্বাস দিতেন তিনি। 

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র
RG Kar Medical College | আর জি করকাণ্ডে থ্রেট কালচারে যুক্ত অভীক দে-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ
Dengue in West Bengal | গত ৫ দিনে আক্রান্ত ১ হাজার! মোট ৯ হাজার ছাড়াল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
Narendra Modi Speech |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget