এক্সপ্লোর

Fake Fertilizer Factory: নকল সার তৈরির কারখানার হদিস মুর্শিদাবাদে, ধৃত ১

Murshidabad News: নকল সার তৈরির কারখানা চালানোর অভিযোগে মুর্শিদাবাদের ইসলামপুর থেকে গ্রেফতার ১। পুলিশের দাবি, তাঁর বাড়ি তথা কারখানায় অভিযান চালিয়ে নকল সার তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার হয়েছে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পাড়াপড়শির চোখের সামনে দিয়েই রমরমিয়ে চলছিল নকল সারের (fake fertilizer) কারবার। রবিবার গভীর রাত পর্যন্ত কেউ কিছু টের পাননি। টনক নড়ল পুলিশি অভিযানে। নকল সার তৈরির অভিযোগে মুর্শিদাবাদের (Mursidabad) ইসলামপুর থেকে গ্রেফতার করা হল ইউসুফ শেখ নামে এক ব্যক্তিকে।

কী ভাবে তৈরি হত সার?
কর্মচারী নাকি মালিক? ইউসুফ আসলে কে?প্রথম দিকে এই নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে পুলিশ জানায়, নকল সারের যে কারখানার (factory) হদিস মিলেছে তার মালিক ইউসুফই। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নজরুলপল্লী এলাকা একটি বাড়ি ভাড়া নিয়েছিল ইউসুফ। পরে সেটি কিনে নেয়। সেখানেই চলত নকল সারের কারখানা। সম্ভবত গত রাতে সে কাউকে নকল সার পৌঁছে দিতে যাচ্ছিল। তখনই পুলিশের হাতে ধরা পড়ে। 

বিপুল উপকরণের খোঁজ পুলিশের

সূত্রের খবর, ইসলামপুর থানা এলাকার নজরুলপল্লীর ওই বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২ কুইন্টালেরও বেশি রাসায়নিক উদ্ধার হয়েছে। অন্তত ১৭ রকম উপাদান পাওয়া গিয়েছে ইউসুফের বাড়ি থেকে। পুলিশের ধারণা, বাজার থেকে লবণ, বালি, চিনি, সালফার জাতীয় একাধিক উপাদান কিনে ইউরিয়া,পটাশ তৈরি শিখেছিল সে। তাঁর কাছ থেকে যে পরিমাণ উপাদান পাওয়া যায় তা দিয়ে কয়েক লক্ষ টাকার নকল সার তৈরি করা যেত বলে আন্দাজ। শুধু কাঁচা উপকরণ নয়, তৈরি থাকা বিপুল পরিমাণ নকল সারও উদ্ধার করেছে পুলিশ। মিলেছে নকল সার তৈরির একাধিক সরঞ্জাম। আজ ইউসুফ শেখকে স্থানীয় আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
কিন্তু এত কিছু চোখের সামনে ঘটলেও পড়শিরা কেউ কিছু টের পাননি? স্থানীয়দের বক্তব্য, 'এখানে সার বানানো হয় জানতাম। কিন্তু সেটা নকল জানতাম না।' গত রাতের পর থেকে কিছুটা স্তম্ভিত সকলেই। উল্লেখ্য, বছরতিনেক আগে বহরমপুরেও এমনই একটি নকল সার তৈরির কারখানার হদিস পাওয়া গিয়েছিল। মালিককে গ্রেফতারও করা হয় সে সময়।

আরও পড়ুন: 'সত্যি কথা বললেই হয় সিবিআই নয় ইডি', তোপ মমতার

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget