এক্সপ্লোর

BJP Vs TMC : 'ডিসেম্বরের মধ্যেই তৃণমূল সরকারের পতন' সুকান্তর ‘ভবিষ্যদ্বাণী’, কীসের জোরে ডেডলাইন?

Sukantar Majumdar predicts : দলবদল বঙ্গ রাজনীতিতে নতুন কিছু নয়। কিন্তু, তার জেরে সরকার পড়ে যাওয়ার নজির কি তৈরি হতে পারে?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরী, কলকাতা : ডিসেম্বরের মধ্যেই পড়ে যেতে পারে তৃণমূল সরকার। শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পর এবার একই দাবি শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায়। সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী দু’জনেই দাবি করেছেন, বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও এই দাবিকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল।

সরকারের পতনের প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী
ডিসেম্বর অর্থাৎ বর্ষবরণের প্রাক মুহূর্ত। তৃণমূল সরকারের পতনের প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে বারবার এই ডেডলাইনই বেধে দিয়েছেন বঙ্গ বিজেপির একের পর এক শীর্ষ নেতা। কখনও শুভেন্দু অধিকারী. তো কখনও সুকান্ত মজুমদার ! 

মমতা ছাড়া, সরকার চালানোর মতো কেউ নেই: সুকান্ত
মঙ্গলবারই সুকান্ত মজুমদার বলেন, 'এটা আমাদের অনুমান, ডিসেম্বরের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হবে যে বেশিরভাগ মন্ত্রী, আমি জানি না মুখ্যমন্ত্রী কি না, সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রীও জেলে থাকতে পারেন ! সেটা যদি হয়, তাহলে নিশ্চিতভাবে এই সরকার পড়ে যাবে। কারণ মমতা ছাড়া, সরকার চালানোর মতো কেউ নেই।' 

কিছুদেন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ডেডলাইন বেঁধে দিয়ে বলেছিলেন, ' ছ'মাস তৃণমূল কংগ্রেস থাকবে না ৷ তার আগেই ডিসেম্বরের মধ্যে ঝাপ গুটিয়ে যাবে তৃণমূলের' 

তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক, কুণাল ঘোষ বলেন, ' এক এক জন এক এক কথা বলছেন। কেউ বলছেন পরের ভোট জিততে হবে। আবার কেউ বলছে, এখনই আমাদের সরকার গড়তে হবে। আর গোটাটাই ভাবা হচ্ছে জনগণের উপর নয়, মানুষের ভরসায় নয়। সিবিআই আর ইডির ভরসায়।' 

২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ৪০ জন তৃণমূল বিধায়ক যোগাযোগ রেখে চলছেন। এখন ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগে মিঠুন চক্রবর্তী দাবি করছেন, ২১ জন তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।। আবার সুকান্ত মজুমদারের মুখে শোনা গেল ৪১ জনের কথা!!

মিঠুন চক্রবর্তী বলেন, ' আমরা বলেছি যে ৩৮ জন আমাদের সঙ্গে আছে, তার মধ্যে ২১ জন আমার সঙ্গে সরাসরি যোগাযোগে আছে। আমি যে ২১ জনের সঙ্গে কথা বলেছি, কারও সঙ্গে টাকা নিয়ে একটাও কথা হয়নি। ' 

 সুকান্ত মজুমদার আবার দাবি করেন, 'আমাদের শীর্ষ নেতৃত্ব, মিঠুনদার কাছে যদি ২১ জনের নাম থাকে, তাঁদের কাছে ৪১ জনের কম নাম থাকবে না, শুধু এটুকু বলতে পারি।' 

অধীর চৌধুরী আবাবর পুরো পরিস্থতিকে কটাক্ষ করে বলেছেন , ' যে পথে দিদি আমাদের দল ভাঙিয়েছেন, এখন বিজেপি তাই করছে। বাংলার পলিটিক্স এখন ট্রেড হয়ে গেছে।' 

দলবদল বঙ্গ রাজনীতিতে নতুন কিছু নয়। কিন্তু, তার জেরে সরকার পড়ে যাওয়ার নজির কি তৈরি হতে পারে? উত্তর মিলবে আগামী দিনে।

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget