এক্সপ্লোর

EM Bypass Accident: ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে দুমড়ে গেল গাড়ি

EM Bypass Accident: গাড়ির গতি এতটাই ছিল যে, কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা-সহ ৩ জন ছিলেন।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : রবিবার (Sunday) ভোরে ইএম বাইপাসের (EM Bypass) মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা (Accident)। ভোর সাড়ে ৫টা নাগাদ নিউটাউন (Newtown) থেকে সায়েন্স সিটির (Science City) দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে, কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা-সহ ৩ জন ছিলেন। চালক সামান্য আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।        

দু'দিন আগে রাতের কলকাতায় ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা কবলে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলের গাড়ি। বৃহস্পতিবার রাত সোয়া ১০ টা নাগাদ সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় মেট্রোপলিটনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে গাড়িটি। ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা গাড়িকে।  

আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামই গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনায় আরাবুল-পুত্র হাকিমুলকে গ্রেফতার করে প্রগতি ময়দান থানা পুলিশ। রাতেই থানায় যান তৃণমূল নেতা আরাবুল। ঘণ্টা চারেক পর জামিনে মুক্তি পান হাকিমুল। আরাবুলের দাবি, নিছকই দুর্ঘটনা, পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। 

আরও পড়ুন, রাজনীতির পাঠ বাড়িতেই, ছেড়ে কথা বলেন না কাউকেই, কৌস্তভে আরও চাঙ্গা কংগ্রেস

অন্যান্য দুর্ঘটনার খবর- 

রাতের শহরে মা উড়ালপুলে দুর্ঘটনা। অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান রোগী-সহ যাত্রীরা। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। টায়ার বদলাতে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার লেনে, দাঁড়িয়েছিল অ্যাম্বুল্যান্স। পিছন থেকে এসে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। ।                                         

পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছে মা উড়ালপুলে ফের দুর্ঘটনা। আহত হন মা ও শিশু। রাত দেড়টা নাগাদ মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। রাতের খাওয়া সেরে শিশুসন্তানকে নিয়ে ট্যাংরায় ফিরছিলেন এক দম্পতি। পার্ক সার্কাস থেকে সল্টলেকে যাওয়ার সময় তাঁদের গাড়ির পিছনে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। তপসিয়া ট্রাফিক গার্ড ও কড়েয়া থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে।                      

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget