এক্সপ্লোর

Cyclone On Ferry Service: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', কোন কোন রুটে বন্ধ ফেরি সার্ভিস ?

Ferry Service Closed For Cyclone : রাজ্য সরকারের পরিবহণ দফতরের নির্দেশে বন্ধ রাখা হচ্ছে এই রুটে ফেরি সার্ভিস..

সুনীত হালদার, হাওড়া: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা।' এরই প্রেক্ষিতে রাজ্য সরকারের পরিবহণ দফতরের নির্দেশে বন্ধ রাখা হচ্ছে হাওড়া এবং কলকাতার মধ্যে ফেরি সার্ভিস। হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির পক্ষ থেকেও বৃহস্পতিবার এবং শুক্রবার ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

এর ফলে ওই দুই দিন হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া ফেরিঘাট থেকে বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, গোলাবাড়ি, আর্মেনিয়ান, চাঁদপাল এবং বাবুঘাট রুটে কোনও লঞ্চ চলাচল করবে না। একইভাবে সাঁকরাইল এর নাজিরগঞ্জ বজবজ এবং শ্যামপুরের গাদিয়াড়া নুরপুর রুটেও  লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। হুগলি নদী জলপথ পরিবহন সমিতির ডিরেক্টর অজয় দে জানিয়েছেন যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ফের ফেরি সার্ভিস চালু করা হবে।

দুর্যোগের আশঙ্কায় ২৫ অক্টোবার হাওড়া শাখায় একের পর এক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শাখায় মোট ৬৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি তারকেশ্বর রুটেও অনেক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। ক্যানিং, নামখানায় পরিষেবা বন্ধ থাকবে সন্ধে ৭টা থেকে। বনগাঁ ও হাসনাবাদ শাখাতেও কাল রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা। 

রাজ্যের একাধিক জেলায় সাইক্লোনের প্রভাবে দুর্যোগের আশঙ্কা রয়েছে। বাংলার ক্ষেত্রে, আগামীকাল ২৪ অক্টোবর দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৪ অক্টোবর কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম- এই জেলাগুলিতে।২৫ অক্টোবর দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।শুক্রবার রাজ্যের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', হাওড়া শাখায় কোন কোন ট্রেন বাতিল ? এল জরুরি আপডেট

হাওয়া অফিস সূত্রে খবর, ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর এই জেলাগুলির প্রত্যেকটিতেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাতও হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন।  উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।যেসকল এলাকাগুলিতে বিপদের আশঙ্কা সর্বোচ্চ, সেখানে বিপর্যয় মোকাবিল টিম, আশ্রয়ের ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

বিস্তারিত আসছে..
 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget