এক্সপ্লোর

Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!

Abhishek Banerjee News: ভোটের ফলাফল প্রকাশের ২ দিন আগে, নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের হল আরও FIR! হিংসায় উস্কানির অভিযোগে এবার ভবানীপুর থানায় FIR দায়ের করা হল। কিন্তু কেন? ঠিক কী বলেছিলেন তিনি? অভিযোগ, গুজরাতি সম্প্রদায়ের মানুষকে 'গুজরাতি গ্যাং' বলে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও, ভোটের ফল প্রকাশের আগে ২ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'উস্কানিমূলক' পোস্ট করার অভিযোগে ভবানীপুর থানায় FIR দায়ের করা হয়েছে তাঁর নামে। 'সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, উস্কানিমূলক মন্তব্য' উল্লেখ করে, একাধিক জামিন অযোগ্য ধারায় ভবানীপুর থানায় FIR দায়ের করা হয়েছে।

বিতর্কিত ওই পোস্টে কী লিখেছিলেন অভিষেক?

ভোটের ফলাফল প্রকাশের ২ দিন আগে, নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২রা মের ওই পোস্টে তিনি লেখেন.... 'আপনাদের ওই বাংলা-বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের আমার ডায়মন্ড হারবার মডেল-এ সামান্য আঁচড় কাটতেও দশ জন্ম যথেষ্ট হবে না। তোমার যা কিছু আছে সব নিয়ে এসো। আমি গোটা ভারতকে চ্যালেঞ্জ করছি ফলতায় আসুন। তোমাদের সবচেয়ে শক্তিশালী, দিল্লি থেকে কোনও ‘গডফাদার’-কে পাঠাও। যদি তোমাদের সাহস থাকে, তবে ফলতায় নির্বাচনে লড়ে দেখাও।'

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সম্প্রতি একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুরেরই এক বাসিন্দা অর্ণবকান্তি দাস। সেখানে তিনি উল্লেখ করেছেন, ২রা মে, ফলপ্রকাশের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর একটি পোস্টে গুজরাতি সম্প্রদায়কে নিয়ে বেশ কিছু অবমাননাকর মন্তব্য করেন। সেই মন্তব্যকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি, এলাকায় অশান্তি তৈরির চেষ্টার মতো গুরুতর কিছু অভিযোগ তিনি অভিযোগপত্রে লিখেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আজ ২টি জামিন অযোগ্য ধারায় FIR দায়ের করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে, বিধাননগর থানায় FIR দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। আর এবার, একাধিক জামিন অযোগ্য ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় FIR দায়ের হয়।

কী বলছেন অভিযোগকারী?

এদিন অভিযোগকারী অর্ণবকান্তি দাস বলেন, 'আমি ছোট থেকে এই পাড়ায় বড় হয়েছি। সেখানে যেমন বাঙালিরাও রয়েছেন, তেমন গুজরাতিরাও রয়েছেন। তাঁরা সামাজিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল, শিক্ষিত এবং তাঁদের অবদানও প্রচুর। ২০২৬ সালে আর তৃণমূল সরকারে রইল না, কিন্তু ভোটের ফলাফল যদি অন্যরকম হত, তাহলে কী হতে পারত? ২০২১ সালকে আমি চোখের সামনে দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পদে থেকে এই ধরণের মন্তব্য কখনোই করতে পারেন না।'

আরও পড়ুন: Weather News: এক ঘণ্টার ঝড়ে ক্ষতির ওপর ক্ষতি! গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ ১!

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget