এক্সপ্লোর

Firhad Hakim : 'সুজন চক্রবর্তী, বিকাশরঞ্জন ভট্টাচার্য, দিলীপ ঘোষরা ব্যক্তিগতভাবে জানেন আমায়, বলুন আমি চোর?' উত্তরে কী বললেন তাঁরা

Firhad Hakim CBI Raid: 'ব্যক্তিগতভাবে সুজন চক্রবর্তী, বিকাশরঞ্জ ভট্টাচার্য, দিলীপ ঘোষরা জানেন, রাজনীতি ছেড়ে বলুন, আমি চোর?' ফিরহাদের প্রশ্নে কী উত্তর এল ?

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :'সুজন চক্রবর্তী, বিকাশরঞ্জ ভট্টাচার্য, দিলীপ ঘোষরা ব্যক্তিগতভাবে জানেন আমায়। রাজনীতি ছেড়ে বলুন, আমি চোর?' রবিবার বাড়িতে সিবিআই ( CBI ) হানার পর এমনই মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) । তার উত্তরে বর্তমান মেয়র সম্পর্কে কী বললেন প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন? কীই বা বললেন,  বিজেপি সাংসদ দিলীপ?

'আমি প্রশ্ন করতে চাই, আমি কি চোর?...জীবনে কোনওদিন কোনও অনৈতিক কাজ করিনি। মানুষ-সেবা করতে এসেছি। ব্যক্তিগতভাবে সুজন চক্রবর্তী, বিকাশরঞ্জ ভট্টাচার্য, দিলীপ ঘোষরা জানেন, রাজনীতি ছেড়ে বলুন, আমি চোর?' রবিবার বাড়িতে সিবিআই হানার পরে বলেছিলেন ফিরহাদ। আর এবিপি আনন্দ সেই সব রাজনীতিকদের থেকে ফিরহাদের প্রশ্নের উত্তর জানতে চাইল। 

 'আমাকে ব্যক্তিগতভাবে জানেন, বলুন আমি চোর?' 

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার তাঁর বাড়িতে CBI-এর তল্লাশির পর, পুরমন্ত্রী ও কলকাতার মেয়রের মুখে শোনা গেছে চোর ও চুরির কথা। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলার জন্য যে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বারবার নিশানা করে আসেন রাজ্য়ের মন্ত্রীরা, যে বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলনের নেপথ্যে যে সিপিএমের হাত দেখতে পান তাঁরা, এবার আত্মপক্ষ সমর্থনে কার্যত সেই বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তীদেরই পাশে পেতে চাইলেন ফিরহাদ হাকিম। ফিরহাদের প্রশ্ন, 'আমি কি চোর? আমি কি চুরি করেছি, আমি কি চোর?বিকাশ ভট্টাচার্য ব্যক্তিগতভাবে বলুন, আমি চোর? দিলীপ ঘোষ আমাকে ব্যক্তিগতভাবে জানেন, বলুন আমি চোর?' 

CPM নেতা সুজন চক্রবর্তী বললেন, 'যিনি লিখেছিলেন সততার প্রতীক মমতা, তিনিও সততার প্রতীক মমতা লিখতে পারছেন না। ভাইপোর কাছেও সার্টিফিকেট নিতে পারছেন না...কারণ তৃণমূলের যত বড় নেতা , তত বড় চোর, তাদের সার্টিফিকেট দেওয়ার কোনও যোগ্যতা নেই। সেই কারণে নিজে বাঁচতে গিয়ে বিকাশরঞ্জন ও আমার নাম করেছে। কিন্তু আমরা তো বলার কেউ নই ! ' 

বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন, 'ব্যক্তিগতভাবে অবশ্যই চিনি, মনে করি না, কিন্তু নারদের ছবি দেখেই তো এই ধারনা জন্মাল, এখনও বলছি ব্যক্তিগতভাবে মনে করি না, কিন্তু উনি যাদের সঙ্গে আছেন, তারা তো দুর্নীতিগ্রস্ত, তাদের সঙ্গে আছেন।' 

দিলীপ ঘোষ বলেন, ' কোর্টের আদেশে এই কাজ হচ্ছে, তো কোর্টের সামনে নিজেকে পরিষ্কার করতে হবে। কারও বাড়িতে সিবিআই গেছে, বা ডেকেছে মানেই সে চোর, তা নয়। নিজে চোর নয়, সেটা প্রমাণ করতে হবে।' তিনি আরও বলেন, 'যাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে, সামনাসামনি হওয়া উচিত, তথ্য দেওয়া উচিত। সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।'

এখন পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-ED কতদূর তদন্ত এগিয়ে নিয়ে যাবে, আর ফিরহাদ হাকিম নিজেকে কীভাবে নির্দোষ প্রমাণ করবেন, সেটা সময়ই বলবে।

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget