এক্সপ্লোর

Firhad Hakim: 'মাস্টারমশাইয়ের বয়স হয়েছে, কী বলছেন জানেন না', রবীন্দ্রনাথের 'সিঙ্গুর মন্তব্য'র প্রতিক্রিয়া ফিরহাদের

Firhad Hakim Comments on Singur: ফিরহাদ হাকিম বলেন, "মাস্টারমশাইয়ের বয়স হয়েছে। কী বলছেন উনি জানেন না। সেই সময় উনি তো আমাদের সঙ্গেই আন্দোলনে ছিলেন।"

কলকাতা: ‘টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে’, সিঙ্গুর (Singur) নিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সহমত নন রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। ধর্নামঞ্চ ও আন্দোলনের কারণেই টাটা-রা সিঙ্গুর ছেড়েছিল।  মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Banerjee) উল্টো পথে হেঁটে মন্তব্য প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যর। সিপিএমের জন্যই টাটা-রা চলে গেছে, তাতে আমি সহমত নই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য দল-সহ সবাই মিলে ধর্নামঞ্চ করে বিক্ষোভ দেখিয়েছিল, মূলত সেই কারণেই টাটা-রা চলে গেছে বলে  নিরাপত্তার কারণেই টাটা গোষ্ঠী রাজ্য ছেড়েছিল বলে দাবি সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যর।          

আর এই প্রসঙ্গেই ফিরহাদ হাকিম বলেন, "মাস্টারমশাইয়ের বয়স হয়েছে। কী বলছেন উনি জানেন না। সেই সময় উনি তো আমাদের সঙ্গেই আন্দোলনে ছিলেন। মাস্টারমশাই শ্রদ্ধেয় ব্যক্তি।  এই বয়সে ওঁর বিশ্রাম নেওয়া উচিত"। সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক ও মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যর এও বলেন, ‘রতন টাটার কাছে বিচার্য ছিল কারখানাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলি। সেই সব ঘটনা থেকে নিরাপত্তার কারণেই সম্ভবত তিনি এখান থেকে কারখানা প্রত্যাখ্যান করেছিলেন’।                                         

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ের প্রভাব কালীপুজোয়, মুষলধারে বৃষ্টি- ঝোড়া হাওয়ার সম্ভাবনা

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "ফিরহাদ হাকিম, রবীন্দ্রনাথ ভট্টাচার্য কী বলছেন সেটা এখন আর কী হবে? বাংলার মানুষ জানে কী হয়েছে। শিল্প সম্ভাবনার মৃত্যু হয়েছে। এখন বাংলায় যা চলছে গৃহবধূ মন্ত্রীকে জুতো মারছে। সাধারণ মানুষ তৃণমূল নেতাদের দেখে চোর চোর স্লোগান তুলছে। মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবেই সিপিএমকে আইসিইউ থেকে বের করে আনতে এই মন্তব্য করেছেন। মানুষ এতটা অবিবেচক, অরাজনৈতিক নয়।"                                        

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ফিরহাদ হাকিমের এত কথা শুনে লাভ কী? ১১ বছর পর মুখ্যমন্ত্রীর বোধদয় হয়েছে? টাটার বিদায়ের জন্য উনি পারলে প্রায় উৎসব করেছিলেন। তাঁর জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন খারাপ লাগছে তাই এসব বলছেন। মাথা খারাপ হয়ে লোকে এসব বলেই।" 

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget