এক্সপ্লোর

Digha News: পূর্ণিমার কোটালের জেরে উত্তাল সমুদ্রে ডুবল ট্রলার, দিঘার মোহনার কাছে ভেঙে চুরমার ভুটভুটি

Fishing trawler Sunk: মাছ ধরতে যাওয়ার সময় দিঘার মোহনা থেকে কিছুটা দূরে ডুবে গেল একটি ট্রলার। অন্য একটি ভুটভুটি মোহনার আগেই ভেঙে যায়। এর ফলে কমপক্ষে কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঋত্বিক প্রধান, দিঘা: পূর্ণিমার কোটালে উত্তাল হয়ে ওঠা সমুদ্রে দিঘার মোহনা থেকে আড়াই কিলোমিটার কিলোমিটার দূরে ডুবে গেল মা অন্নপূর্ণা নামে একটি মাছ ধরার ট্রলার (Fishing trawler)। শুধু তাই নয়, মোহনা থেকে মাছ ধরতে যাওয়ার সময় উত্তাল সমুদ্রের স্রোত ও ড্রেজিং না হওয়ার কারণে জমা থাকা পলিতে নিউ প্রতিমা নামে একটি ভুটভুটি ভেঙে চুরমার হয়ে গেল। ট্রলার ও ভুটভুটিতে থাকা ৯ জন করে মোট ১৮ জনের কেউ বা সাঁতরে পাড়ে উঠেছেন আবার কেউ অন্য ট্রলার আশ্রয় নিয়ে প্রাণ বাঁচিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মাঝ সমুদ্রে মা অন্নপূর্ণা নামের ট্রলারটি সম্পূর্ণ ভেঙে সমুদ্রে ডুবে যায়। তবে নিউ প্রতিমা নামের ভুটভুটিকে কোনওরকমে পাড়ে টেনে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবে দুটি ট্রলারে থাকা মাছ ধরার জাল,জ্বালানির জন্য নিয়ে যাওয়া ডিজেল ও চাল প্রভৃতি অন্যান্য সামগ্রী মিলে প্রায় কয়েক লক্ষ টাকার জিনিসর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুটভুটির মালিক সুকদেব জানা।

এপ্রসঙ্গে তিনি বলেন, পূর্ণিমা থাকার কারণে উত্তাল সমুদ্র এবং সেই সঙ্গে ড্রেজিং না হওয়ার কারণে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে। শুধু আজ নয় প্রতিবছরই বেশ কয়েকটি ট্রলার এবং ভুটভুটি দুর্ঘটনার কবলে পড়ে আর কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার ডেজিং-এর কথা বলা হয়ে থাকলেও কাজের কাজ যে কিছুই হয় না। সাধারণ মানুষ বিশেষ করে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষকে যে সমস্যার সম্মুখীন হতে হয় আজ তার উদাহরণ দেখা গেল। 

তিনি আরও বলেন, সরকারের তরফে মৎস্যজীবী কার্ড রয়েছে। সেই সঙ্গে খারাপ সময়ের জন্য মৎস্যজীবী ভাতা দেওয়ার যে কথা ছিল সেই টাকাও এখনও পর্যন্ত আমরা পাইনি। পাশাপাশি এই আর্থিক ক্ষতি কবে যে কাটি উঠব তা বুঝতে পারছি না। কারণ মাছ ধরার ওপর নির্ভর করেই আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। আর এই বৃষ্টির মরশুমে আমরা ইলিশের সন্ধানে মূলত বেরিয়ে যাই। তাই মাছ ধরতে যাওয়ার শুরুতেই এই ধরনের ধাক্কা পুরো ব্যবসাটাই আমাদের মাটি করে দেয়। 

শঙ্করপুর ফিশারম্যান ফ্রী স্ট্যাটাস অ্যাসোয়িয়েশনের সম্পাদক স্বদেশ নায়ক বলেন, দীর্ঘ ১২ বছর ধরে মৎস্যজীবীদের এই সমস্যায় ভুক্তভোগী হতে হচ্ছে। কারণ আমরা প্রতিবছরই ডেজিং-এর কথা বলে আসি। কিন্তু, কাজের কাজ কিছুই হয় না। 

রবিবার সকাল থেকে যেমন উত্তাল রয়েছে সমুদ্র তেমনি বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। এর ফলে একদিকে যেমন মানুষ আতঙ্কিত অন্যদিকে মৎস্যজীবীদের সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Abhishek Banerjee: ভোটে জয় এসেছে, এবার কাদের জন্য কাজ করবে তৃণমূল? বলে দিলেন অভিষেক

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget