এক্সপ্লোর

Jalpaiguri News: ছদ্মবেশে প্যাঙ্গোলিনের আঁশ পাচারের পর্দাফাঁস বনবিভাগের, বাজেয়াপ্ত প্রায় ১০ লক্ষ টাকার আঁশ

ছদ্মবেশে প্যাঙ্গোলিনের আঁশ পাচারের পর্দাফাঁস বনবিভাগের, বাজেয়াপ্ত প্রায় ১০ লক্ষ টাকার আঁশ

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ক্রেতা সেজে প্যাঙ্গোলিনের (Pangolin) আঁশ পাচারের পর্দাফাঁস করল লাটাগুড়ি (Lataguri) বনবিভাগ (Lataguri Forest Department)। বনদফতর সূত্রে খবর, বাজেয়াপ্ত আঁশের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে ২ জনকে (2 Arrested)।

ক্রেতা সেজে প্যাঙ্গোলিনের (Pangolin)  আঁশ কিনতে চেয়ে ফোন করেছিলেন বন দফতরের (WB Forest Department) কর্তারা। বন কর্তাদের দাবি, পাচারকারীরা দেখা করতে বলেছিল, মালবাজারে (Malbazar)। সেখানে হানা দিয়ে প্যাঙ্গোলিনের (Pangolin)  আঁশ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ির (Jalpaiguri) লাটাগুড়ি বনবিভাগ (Lataguri Forest)। 

বিশ্বজুড়ে সংগঠিত অপরাধগুলির মধ্যে অন্যতম বেআইনি বন্যপ্রাণী  (Wild Animal) ব্যবসা । আর, পাচারকারীদের (Smuggler) কাছে যে সব প্রাণীর সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, তার মধ্যে অন্যতম প্যাঙ্গোলিন (Pangolin) । 

বনদফতর (WB Forest Deparment) সূত্রে খবর, লাটাগুড়ি (Lataguri) বনবিভাগের (Forest Department) কাছে খবর ছিল, মালবাজারের (Malbazar) ৩১ নম্বর জাতীয় সড়ক (National Highway) দিয়ে প্যাঙ্গোলিনের আঁশ পাচার হবে। সেই মতো, ক্রেতা সেজে ফাঁদ পেকে হাতেনাতে ধরা হয় ২ জনকে। 

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হল আনন্দ বার্লা এবং নোয়েল ভ্যেংড়া। আনন্দ মালবাজারের রানিচেরা চা (Ranichera Tea Garden) বাগানের বাসিন্দা। সাইলি চা বাগানে বাড়ি নোয়েলের। বনদফতর (Department Of Forest) সূত্রে খবর, ভুটান থেকে জলপাইগুড়ি (Jalpaiguri) হয়ে দুবাইয়ে এই আঁশ পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের (Smuggling)। 

বনদফতর সূত্রে খবর, ওষুধ তৈরির কাজে ব্যবহারের জন্য প্যাঙ্গোলিনের আঁশের বিশেষ কদর রয়েছে বিদেশের বাজারে৷ উদ্ধার হওয়া আঁশের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন: North Dinajpur News: স্বচ্ছ ভারত মিশনের জন্য কোটি কোটি খরচই সার, পর্যাপ্ত শৌচাগার নেই উত্তর দিনাজপুরের এই বিদ্যালয়ে

আরও পড়ুন: Kolkata Municipality Vote: পুরভোটের আগে অনুপ্রবেশের অভিযোগে কলকাতায় আটক ২১ জন বাংলাদেশি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget