এক্সপ্লোর

Jhargram News:কুয়োয় পড়ে যাওয়া হস্তিশাবক উদ্ধারে বন দফতরের পাশে গ্রামবাসীরাও

Baby Elephant Rescued:কুয়োয় পড়ে যাওয়া হস্তিশাবককে উদ্ধার করতে গিয়ে নাস্তানাবুদ হল গ্রামবাসী ও বন দফতর। সাকরাইল ব্লকের কলাইকুন্ডা রেঞ্জর ভুরুচাটি গ্রামে ঘটনাটি ঘটে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: কুয়োয় পড়ে যাওয়া হস্তিশাবককে (Baby Elephant Rescued) উদ্ধার করতে গিয়ে নাস্তানাবুদ হল গ্রামবাসী ও বন দফতর। সাকরাইল ব্লকের (Jhargram) কলাইকুন্ডা রেঞ্জর ভুরুচাটি গ্রামে ঘটনাটি ঘটে। তবে উদ্ধারে পর শাবকটির মা তাকে কাছে টেনে নেয়। সেটি দেখে নিশ্চিন্ত গ্রামবাসী ও বন দফতরের কর্মীারা।

কী ঘটেছিল? 
স্থানীয়রা জানাচ্ছেন, গত কাল গভীর রাতে হঠাৎ করেই হাতির তীব্র আর্তনাদ শুনতে পান তাঁরা। অন্ধকারেও টের পান, তীব্র দাপাদাপি চলছে। কিছুক্ষণ পরে বুঝতে পারেন, হাতির দল কোনও বিপদে পরে এই ধরনের কাণ্ডকারখানা করছে। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। দেখতে পান, একটি মাদি হাতি একবার করে গর্তের সামনে ছুটে আসছে, ফের জঙ্গলের দিকে চলে যাচ্ছে। সঙ্গে তীব্র আর্তনাদ। ধীরে ধীরে স্পষ্ট হয়, ওই হাতির দলে থাকা একটি শাবক কোনও ভাবে কুয়োয় পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। সময় নষ্ট না করে জেসিবি নিয়ে হাজির হন বন দফতরের আধিকারিকরা। তত ক্ষণে গ্রামবাসীরা 'হুলা' জ্বেলে হাতির দলটিকে কুয়ো থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যান। তারপরই কুয়োর একাংশ কেটে রাস্তা করে দেওয়া হয়। আস্তে আস্তে ওই রাস্তা ধরেই কুয়ো থেকে উঠে আসে হস্তিশাবকটি। তবে এই পুরো সময়টাই বন দফতরের আধিকারিকরা গ্রামবাসীকে অনুরোধ করেছিলেন কেউ যাতে হাতিটিকে না ধরেন। উদ্ধার হওয়ার পর মা হাতিটি শাবককে কাছে টেনে নিতে দেরি করেনি। আজ সকালেও দলের সঙ্গে শাবকটিকে ঘুরতে দেখে নিশ্চিন্ত হন গ্রামবাসীরা। আর কোনও সংশয় নেই শাবকটির। এই ঘটনার 'মধুরেন সমাপয়েৎ' হলেও ঝাড়গ্রাম জেলায় প্রতি দিন কয়েকশো হাতি তান্ডব চালাচ্ছে। তাদের দৌরাত্ম্যে নাজেহাল গ্রামবাসী। তবু হাতি কোনও বিপদে পড়লে গ্রামবাসীরাই সকলের আগে জীবনের ঝুঁকি নিয়ে ঝাপিয়ে পড়েন। 

মৃত্যু...
জুলাইয়ের একেবারে গোড়ার দিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে বেহুঁশ করার সময় ঝাড়গ্রামে মৃত্যু হয়েছিল এক দাঁতাল হাতির। বিড়িহান্ডি বিটের কাজলার উন্মত্ত ওই হাতিটিকে ট্র্যাক করা হয়। তার পরই এই ঘটনা। তার আগের, গত এক মাসে হাতির আক্রমণে অন্তত তিন জনের মৃত্যু হয় ঝাড়গ্রামে। তাই বন দফতর ঘুমপাড়ানি গুলি দিয়ে বেহুঁশ করার চেষ্টা করেছিল দাঁতালটিকে। সকাল থেকে ঝাড়গ্রাম বনদফতরের কর্মীরা বিড়িহান্ডি বিটের  কাজলার জঙ্গলে উন্মত্ত হাতিটিকে ট্র্যাক করেন। পরে বিশেষজ্ঞদের উপস্থিতিতে তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তার পর সেটি অজ্ঞান হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে চোখ বেঁধে তাকে গাড়িতে তোলা হয়। কিন্তু পরে বন দফতর জানায়, হাতিটিকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে চিকিৎসার জন্য নিয়ে আসার সময় পথেই সে মারা যায়। 

আরও পড়ুন:অনুভূমিক থেকে উল্লম্ব, অবস্থান পাল্টাবে বিক্রম, তুলবে সেলফিও, শেষ ২০ মিনিটই উদ্বেগের কারণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget