এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee : জ্বর নেই, হল ফুসফুসের সিটি স্ক্যান, সোমবার সকালে কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য?

Buddhadeb Bhattacharjee Health : হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশন সাপোর্ট কমানোর মতো পরিস্থিতি হয়েছে কি না, তা সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ঠিক করা হবে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যর ( Buddhadeb Bhattacharjee ) । এখনও ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে (mechanical ventilation) রাখা হয়েছে বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

ফুসফুসের সিটি স্ক্যান

সোমবার সকালে ফুসফুসের সিটি স্ক্যান ( CT Scan ) করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশন সাপোর্ট কমানোর মতো পরিস্থিতি হয়েছে কি না, তা সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ঠিক করা হবে। এখন অক্সিজেন স্যাচুরেশন লেভেল খুব বেশি ওঠা-নামা করছে না। আপাতত জ্বর নেই বুদ্ধবাবুর।

জ্বর নেই

চিকিৎসকরা মনে করছেন, অ্যান্টিবায়োটিক কাজ করায় জ্বর আসা বন্ধ হয়েছে। তবে শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ থাকায়, হাই ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে বুদ্ধবাবুকে। হাসপাতাল সূত্রে খবর, তিনি সচেতন রয়েছেন, ডাকলে সাড়া দিচ্ছেন।  
চিনতেও পারছেন পরিচিতদের

রক্তচাপ দ্রুত কমতে থাকায় শনিবার রাতেই তড়িঘড়ি বুদ্ধবাবুকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বর্তমানে পুরোপুরি মেকানিক্য়াল ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, তাঁকে চিনতেও পেরেছেন বুদ্ধবাবু।  চিনতে পেরেছেন, বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসুকেও। শুনতে পাচ্ছেন, সাড়াও দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য।  তাঁর মিক্সড রেসপিরেটরি ফেলিওর হয়েছে। দীর্ঘদিনের COPD-সমস্য়ার পাশাপাশি করোনা হওয়ায় দরুণ তাঁর শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।  

শারীরিক অবস্থার খুঁটিনাটি 

রবিবার, তাঁর ইকো কার্ডিওগ্রাম করা হয়।  হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হৃদযন্ত্রের অবস্থা স্থিতিশীল। শনিবার, রক্তে শর্করার মাত্রা ৪০০-র আশেপাশে ছিল। ইনসুলিন প্রয়োগ করে তা ২০০-র নিচে নামানো যায়। তবে রবিবার হাসপাতাল সূত্রে খবর ছিল, ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে। বেশিরভাগ খাবার রাইলস্ টিউবের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়।  সবার প্রার্থনা এখন একটাই, দ্রুত সেরে উঠুন বুদ্ধবাবু।  

প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর হাজার হাজার অনুগামী। দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা বলেছেন, তাড়াতাড়ি সেরে উঠুন তিনি। রবিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে যান বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু। তিনি জানান, কেমন আছ, প্রশ্ন করায় মাথা নেড়েছেন বুদ্ধবাবু। হাসপাতালে আসেন, সূর্যকান্ত মিশ্র, শুভেন্দু অধিকারী ও নৌশাদ সিদ্দিকিরাও।  

তবে এই প্রেক্ষাপটে রবিবার বিতর্কিত মন্তব্য করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন। কিন্তু দয়া করে আদিখ্য়েতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে। ' অন্যদিকে কুণালের উলটো সুরে বুদ্ধবাবুর প্রশংসা শোনা যায় মদন মিত্রের গলায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: রথযাত্রা উপলক্ষে তমলুকের মহাপ্রভু মন্দিরে মুখ্যমন্ত্রী
রথযাত্রা উপলক্ষে তমলুকের মহাপ্রভু মন্দিরে মুখ্যমন্ত্রী
Koel Mallick: ‘যাঁর যাঁর যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগে চলে যান’, কোয়েলের পদত্যাগে আর কী বললেন মমতা?
‘যাঁর যাঁর যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগে চলে যান’, কোয়েলের পদত্যাগে আর কী বললেন মমতা?
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন,
২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget