এক্সপ্লোর

SSC Scam : '৫০ কোটি কিছুই না, দুর্নীতির কথা আগেই জানিয়েছিলাম পার্টিকে' বিস্ফোরক TMC আমলে SSC’র প্রথম চেয়ারম্যান

টাকা কার ? কেন পদ ছাড়লেন ? কীভাবে চলত দুর্নীতি ? বিস্ফোরক TMC আমলে SSC’র প্রথম চেয়ারম্যান

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( SSC Scam )  ইডির তল্লাশিতে এখনও পর্যন্ত যে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেটা কিছুই নয়! এবিপি আনন্দর (ABP Ananda )  কাছে বিস্ফোরক তৃণমূল আমলের SSC-র প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। একই সঙ্গে তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee ) একা এই কাজ করেছেন, এটাও মেনে নেওয়া কঠিন।

টাকা কার ?
তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, এই যে বিপুল পরিমাণে টাকা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি পেল, সেই টাকা কার ? পার্থ বা অর্পিতা, আলাদা আলাদা ভাবে অস্বীকার করে এসেছেন টাকার মালিকানার কথা। দুজনেই বলেছেন, সে টাকা তাঁর নয় ! তবে কার ? তৃণমূল আমলের SSC-র প্রথম চেয়ারম্যানের দাবি, যিনিই করে থাকুন, এই টাকার দায় সে প্রথমে স্বীকার করবে না স্বাভাবিক ভাবেই। কারণ তাহলে অন্যায় স্বীকার করা হয়ে যায়। তাই প্রথমে অভিযুক্ত বলবেনই টাকা তাঁর নয় , সেটাই স্বাভাবিক। 

' নানারকম চাপ আসত, তবে সরাসরি নয়' 
তিনি আরও বলেন, পদে থাকাকালীন তাঁর কাছে নিয়োগের জন্য নানারকম চাপ আসত, তবে সরাসরি নয় ! কেউ হয়ত ড্রাইভারের মাধ্যমে দারওয়ানের কাছে চিরকুট দিয়ে যেতেন, কেউ সুপারিশ পাঠাতেন সেক্রেটারির কাছে। 

আগেও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এবিপি আনন্দ-র ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মুখ খুলেছিলেন চিত্তরঞ্জন, আবার কথা বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, যখন তাঁকে পদ ছাড়তে বলা হয়, তখন কারণ জিগ্যেস করেননি। তাঁর সোজা,সাপ্টা জবাব, ' উনি তো নিজেই বলতেন, উনিই সেকেন্ড ম্যান ! অত্যন্ত দুর্ব্যবহার করেছিলেন পার্থবাবু।' 
এত টাকা কি পার্থ বাবুরই ?
তবে এত টাকা কি পার্থ বাবুরই ?  'সেটা কিছুই নয়! ' বিস্ফোরক চিত্তরঞ্জন। যদি ২০ হাজার চাকরি বিক্রি করা হয়, প্রত্যেকের থেকে যদি ১০ লাখ টাকা করে নেওয়া হয় আর তা ধাপে ধাপে ঘুরে ৬ লাখ টাকা টেবিল অবধি আসে, তাহলে ১২০০ কোটি টাকা হয়ে যায় ! আর পাওয়া গিয়েছে তো ৫০ কোটি ! তবে তিনি দাবি করেন, এই কাজ পার্থ চট্টোপাধ্যায়ের একার পক্ষে তো সম্ভব নয়, নইলে গ্রাসরুট লেভেল থেকে এভাবে দিনের পর দিন টাকা সংগ্রহ হল কীভাবে। 

আগেও ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তিনি দাবি করেন, ' SSC’র চেয়ারম্যান পদটিকে অনেকেই রাজনৈতিক নিয়োগ বলে থাকেন, সেটি শ্রুতিকটূ হলেও পুরোপুরি অস্বীকার করা যায় না। তাই সরকার চালায় যে দল, তাদের একটা প্রভাব মানতেই হয়। পার্থ চট্টোপাধ্যায় তখন শিক্ষামন্ত্রী না থাকলেও, তৃণমূলের মহাসচিব ছিলেন। তাই তিনি যখন কারও কথা বলছেন, তখন আর অন্যথা করার উপায় থাকে কি ? ' 

'অর্কেস্ট্রা এমনি তৈরি হয় না'
চিত্তরঞ্জন মণ্ডল বলেন, 'কেউ নিরপরাধ নয় । দুর্নীতির কথা আমি পার্টির গোচরে এনেছিলাম। কিন্তু পার্টি যা বুঝেছে করেছে। .... ভাল করার পরও যদি পুরস্কারের বদলে তিরস্কার মেলে, তাহলে বলার কিছু থাকে না .... অর্কেস্ট্রা এমনি তৈরি হয় না।  '

আরও পড়ুন :

'আমি মন্ত্রী, আইন আবার কী' কীভাবে একের পর এক নেতাদের সুপারিশ আসত! বিস্ফোরক TMC আমলের SSC’র প্রথম চেয়ারম্যান

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget