এক্সপ্লোর

Lakshman Chandra Seth: ৭৪ বছর বয়সে দ্বিতীয় ইনিংস, বিয়ে সারলেন লক্ষ্মণ শেঠ, প্রীতিভোজ শীঘ্রই

Lakshman Seth Marriage: রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র লক্ষ্মণ শেঠ। এককালের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা।

বিটন চক্রবর্তী, তমলুক: বয়স কেবলমাত্র সংখ্যাই। তার বাইরে আর কিছু নয়। হাতে-কলমে তার প্রমাণ দিলেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ (Lakshman Chandra Seth)। ৭৪ বছর বয়সে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। এই নিয়ে দ্বিতীয় বার বিয়ে সারলেন বঙ্গ রাজনীতির বিতর্কিত এই নেতা। আইনি মতে আপাতত বিয়ে সেরেছেন। সামনে রয়েছে জমকালো অনুষ্ঠানও। তবে তাঁর এই বিয়ে নিয়ে পরিবারে অসন্তোষ রয়েছে বলে খবর (Lakshman Seth Marriage)। 

রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র লক্ষ্মণ শেঠ। এককালের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা। তাঁর প্রতাপে এককালে কার্যতই বাঘে-গরুতে জল খেত একঘাটে। কিন্তু সময়ের সঙ্গে ভাগ্য বদলেছে তাঁরও। এককালের প্রভাবশালী এই নেতাকে এখন প্রায় কেউই ডাকে না। তাতে যদিও বিশেষ প্রভাব পড়েনি তাঁর জীবনে। বরং ৭৪ বছর বয়সে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। 

গত ২৪ মে দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লক্ষ্মণ। পাত্রী মানসী দে। কলকাতার একটি বহুজাতিক হোটেল গোষ্ঠীর এক পদস্থ আধিকারি। বয়স ৪২ বছর। গত সপ্তাহে তাঁর সঙ্গে আইনি বিবাহ সেরেছেন লক্ষ্মণ। তমালিকার আগের পক্ষের একটি ছেলেও রয়েছে। আগামী ২৪ জুন জমকালো অনুষ্ঠান করবেন। লোকজন ডেকে হবে প্রীতিভোজ। সেখানে বাঙালি রীতি-রেওয়াজ মেনে সাতপাকে বাঁধা পড়বেন নবদম্পতি। 

আরও পড়ুন: School Reopen : গরমের ছুটি কাটিয়ে ৫ জুন রাজ্যে খুলছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল

লক্ষ্মণের প্রথম স্ত্রী তমালিকা পন্ডা শেঠ। ২০১৬ সালে তিনি মারা যান। তাঁদের দুই ছেলে। এ বার দ্বিতীয় বিয়ে সারলেন লক্ষ্মণ। মানসীর সঙ্গে এক ঘনিষ্ঠের মাধ্যমে লক্ষ্মণের আলাপ বলে জানা গিয়েছে। দেখা-সাক্ষাতের বেশ কিছু দিন পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।  মানসী কলকাতা থাকেন। তমলুকে নিজেক স্বেচ্ছেসেবী সংস্থা 'আইকেয়ার' চালান লক্ষ্মণ। বিয়ের পর কলকাতায় তিনি আসা যাওয়া করবেন বলে খবর। তবে পরিবার সূত্রে খবর, লক্ষ্মণের এই দ্বিতীয় বিবাহ মেনে নিতে পারেননি তাঁর আগের পক্ষের দুই ছেলে। সেই নিয়ে অশান্তি শুরু হয়েছে পরিবারে। 

বঙ্গ রাজনীতিতে এককালে লক্ষ্মণকে একডাকে চিনতেন সকলে। তিন বারের সাংসদ তিনি, বিধায়কও হয়েছেন তিন বার। নন্দীগ্রামকাণ্ডের পর তাঁকে বহিষ্কার করে CPM. এর পর 'ভারত নির্মাণ পার্টি' নামে নিজের আলাদা দল গঠন করেন লক্ষ্মণ। পরে আবার BJP-র হাত ধরেন। সেখানে হালে পানি না পেয়ে গিয়ে ওঠেন কংগ্রেসে।

গত লোকসভা নির্বাচনে হাত চিহ্নে তমলুক থেকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন লক্ষ্মণ। কিন্তু জামানত বাজেয়াপ্ত হয় তাঁর। তার পর বেশ কিছু দিন চুপচাপ ছিলেন। শোনা যায়, মাঝে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠিও লেখেন লক্ষ্মণ। তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু মমতার তরফে সে ভাবে সাড়া পাননি। এর পর এ রাজ্যে আম আদমি পার্টির হাত ধরারও চেষ্টা করেন। কিন্তু সদুত্তর পাননি সেখান থেকেও। তার পর থেকে আর সে ভাবে খবরে ছিলেন না লক্ষ্মণ। এতদিন পর দ্বিতীয় বিবাহে দৌলতে ফের খবরে উঠে এলেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
TMC News: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিদ্রোহ ঘোষণা কি পরিকল্পিত ? কীভাবে তৈরি হল ঋতব্রত-শিবির ?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিদ্রোহ ঘোষণা কি পরিকল্পিত ? কীভাবে তৈরি হল ঋতব্রত-শিবির ?
Kolkata News: চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ, মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়
চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ, মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়
West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget