এক্সপ্লোর

Madan Mitra : শুভেন্দুর 'ডোন্ট টাচ' বিতর্কের আগুনে ঘি ! 'চারটে বোমা...সব ফাঁকা' হুমকি মদনের

Madan Mitra Threat : ' চারটে বোমা মারাব সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।' মদন মিত্রর মুখে ফের হুমকি !

সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, জয়ন্ত রায়, কলকাতা : এবার মদন মিত্রর মুখে বোমা-হুমকি। নাম না করে শুভেন্দু অধিকারীকে( Suvendu Adhikari )  আক্রমণ কামারহাটির তৃণমূল বিধায়কের ( Madan Mitra ) । ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 'ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। চলো...ডোন্ট টাচ। ডোন্ট টাচ। ডোন্ট টাচ। আপনার লেডিরা আমার গায়ে হাত দিয়েছে।'  শুভেন্দুর টাচ বিতর্ক চরমে পৌঁছেছে ব্যক্তি আক্রমণ। এর মধ্যে এবার মুখ খুললেন মদন মিত্র। 

কী বলেন মদন
রবিবার মদন মিত্রের এই মন্তব্য তোলপাড় ফেলে দিল বঙ্গ রাজনীতিতে। 'যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না, ওসব ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব।' গত মঙ্গলবার, বিজেপির নবান্ন অভিযানের দিন, গ্রেফতারির আগে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে কাটাছেঁড়া চলছেই।  মঙ্গলবার নবান্ন অভিযানে গ্রেফতার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন তিনি এই মন্তব্য করেন। তারপরই হইচই পড়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে রবিবার মদনের মন্তব্য নতুন মাত্রা যোগ করল 'ডোন্ট টাচ মাই বডি' বিতর্কে।  নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।  হাওড়ার বালিতে একটি অনুষ্ঠানে মদন মিত্রর এই হুমকির ভিডিও ভাইরাল হয়। 

'তাণ্ডব নয়, প্রেম চাই'
কামারহাটির বিধায়ক বলেন, ' যাঁরা তাণ্ডব করছেন, গুণ্ডামি করছেন, যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না, ওসব ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব। কিন্তু দল বলছে হিংসা নয়, সৃষ্টি চাই, তাণ্ডব নয়, প্রেম চাই। গুন্ডামি তো করাই যায়। আমি এখনই একটা ছেলেকে দিয়ে দুটো মোটরবাইক নিয়ে চারটে বোমা মারাব সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।' 

বৃদ্ধ বয়সে সবাই কনফেস করে : সুকান্ত
বিজেপি শিবির থেকে পাল্টা জবাব আসতে দেরি হয়নি। ' বৃদ্ধ বয়সে সবাই কনফেস করে। সেটাই করছেন আর কী! তৃণমূল কংগ্রেসে সবাই বললেই বোমা-বন্দুক নিয়ে বেরিয়ে পড়বে। এই দিয়েই তো ভোট জিতছে। ' বলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

         

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget