এক্সপ্লোর

Mountaineers Missing: পর্বত অভিযানে গিয়ে নিখোঁজ বাংলার ৪

Himachal Pradesh: ২ জন ফিরে আসতে পারলেও, খোঁজ মিলছে না চারজনের। শুরু হয়েছে উদ্ধারকাজ।

হিন্দোল দে, কলকাতা: ফের বাংলার পর্বতারোহণে উদ্বেগের খবর। হিমাচল প্রদেশে অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বাংলার চার পর্বতারোহী। ফের যেন ছন্দা গায়েনের ঘটনার কথা মনে করিয়েছে এমন ঘটনা। কলকাতা থেকে ৬ জন পর্বতারোহী কুলুর আলি রতনি টিব্বা পাহাড়ে অভিযানে গিয়েছিলেন। সেখান থেকে ২ জন ফিরে আসতে পারলেও, খোঁজ মিলছে না চারজনের। ওই ঘটনায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

দুর্গম শৃঙ্গ জয়ের প্রতি ছিল অমোঘ আকর্ষণ! পাহাড়ে অভিযান ঘিরেই ছিল সব স্বপ্ন। সেই টানে মাঝে মাঝেই বেরিয়ে পড়তেন পর্বত অভিযানে। কিন্তু এবার তাতেই বিপত্তি ঘটল। হিমাচল প্রদেশে অভিযানে গিয়ে নিখোঁজ বাংলার ৪ পর্বতারোহী।

সূত্রের খবর, ১৮ অগাস্ট কলকাতা থেকে হিমাচল প্রদেশের কুলুর উদ্দেশে রওনা হন ৬ জন পর্বতারোহী। তাঁদের গন্তব্য ছিল সেখানকারই একটি পাহাড়। ওই পর্বতারোহীর দলের গন্তব্য ছিল ৫ হাজার ৪৭০ মিটার উঁচু আলি রতনি (Ratni) টিব্বা। সেই শৃঙ্গ অভিযানে গিয়ে ৫ সেপ্টেম্বর ৪ হাজার ৭০০ মিটার উচ্চতায় পৌঁছন তাঁরা। সূত্রের খবর, সামিট ক্যাম্পে বিশ্রাম নিয়ে ফের ৭ সেপ্টেম্বর আলি রতনি (Ratni) টিব্বা শুরু হয় শৃঙ্গ জয়ের যাত্রা। কিন্তু তারপরেই যেন বিপত্তি। পর্বতারোহীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

কাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন:

  • গড়পার রোডের বাসিন্দা অভিজিৎ বণিক
  • যাদবপুরের রিজেন্ট এস্টেটের বাসিন্দা দেবাশিস দাস
  • এনায়েতনগরের বাসিন্দা বিনয় দাস
  • উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের বাসিন্দা চিন্ময় মণ্ডল

পর্বতারোহণে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। বাংলা থেকে পর্বত অভিযানে যাওয়ার সংখ্যাও কম নয়। মাঝে মধ্যেই পর্বাতরোহণে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এবার ফের সেই ঘটনাই ঘটল। ভারতীয় পর্বত আরোহণ সংস্থার গভর্নিং কাউন্সিলের সদস্য দেবরাজ দত্ত জানিয়েছেন ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।  

ইতিমধ্যেই, কলকাতার পর্বতারোহীদের সংস্থার তরফে হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানানো হয়েছে রাজ্য সরকারকে। সূত্রের খবর, উদ্ধারকাজে নেমেছে Atal Bihari Vajpayee Institute of Mountaineering and Allied Sports বা ABVIMAS। জানানো হয়েছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (Indo-Tibetan Border Police)-কেও। নিখোঁজ পর্বতারোহীদের সন্ধান পেতে রওনা হয়েছে উদ্ধাকারীদের দুটি দল। 

আরও পড়ুন: জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের গভীর সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget