এক্সপ্লোর

BJP: বিজেপির পুজোর থিমে 'অপার কীর্তি' থেকে নারী নির্যাতন, কটাক্ষ তৃণমূলের

Durga Puja 2022: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ বাড়ি রয়েছে শান্তিনিকেতনে। নাম ‘অপা’। সেখানে হানা দিয়েছিল ED। সেই ‘অপা’-ই এবার অন্যতম বিষয়বস্তু বিজেপি আয়োজিত দুর্গাপুজোয়।

ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: 'অপার কীর্তি'। EZCC-তে বিজেপি (BJP) আয়োজিত পুজোর (Durga Puja 2022) এবারের অন্যতম বিষয়বস্তু এটাই। এই নিয়েই তুঙ্গে বিতর্ক। পুজো নয়, রাজনীতিই উদ্দেশ্য বিজেপির। কটাক্ষ করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বিজেপির পুজোয় ‘অপা’

পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, দু’জনই এখন জেলবন্দি। এবার পুজো জেলেই কাটবে পার্থর। ‍অর্পিতার কী হবে, তা জানা যাবে ২৮ তারিখ। কিন্তু, তাঁরা জেলবন্দি হলেও, এই জুটিকেই এবার পুজোর অন্যতম বিষয়বস্তু হিসেবে তুলে ধরতে চলেছে বিজেপি।

সল্টলেকের EZCC-তে তাদের দুর্গাপুজো, এবার তৃতীয় বছরে পা দিচ্ছে। যে পুজোর এবারের অন্যতম বিষয়বস্তু হল ‘অপার কীর্তি’। সেই সঙ্গে রাজ্যজুড়ে নারী নির্যাতন, খুন, এই সমস্ত বিষয়বস্তুও তুলে ধরা হচ্ছে EZCC-র পুজোয়। 

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ বাড়ি রয়েছে শান্তিনিকেতনে। যে বাড়ির নাম ‘অপা’। সেখানেও হানা দিয়েছিল ED। সেই ‘অপা’-ই এবার অন্যতম বিষয়বস্তু হিসেবে উঠে আসছে বিজেপি আয়োজিত দুর্গাপুজোয়।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, 'আমরা মহিলা পুরোহিতকে নিয়ে আসছি। আমরা কি শুধু বলব ভাল আছি? রাজ্যের মানুষ তো ভাল নেই। আমাদের তো দেবী প্রতিমা সাবেকি প্রতিমা, আমরা তো অনেক জায়গায় নেত্রীর মুখের আদলে প্রতিমা দেখেছি।'

বিজেপির পুজোর বিষয়বস্তু ‘অপা’। কুণাল ঘোষের কটাক্ষ, 'পুজো নয়, রাজনীতিই উদ্দেশ্য বিজেপির।' তিনি বলেন, 'BJP প্রমাণ করে দিচ্ছে, পুজোটা ওদের কাছে বিষয় নয়। রাজনীতিটাই বড়। তাহলে তো দেখাতে হয়, কেন্দ্রের রিপোর্টে বলছে কলকাতা ও পশ্চিমবঙ্গ সেফেস্ট সিটি। এটাও তো দেখাতে হবে। কেন্দ্রের প্রথম-দ্বিতীয়-তৃতীয় পুরস্কার বাংলার, সেটা তো দেখাতে হবে।'

 

পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারি যে তৃণমূলের অস্বত্বির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, তা মাঝেমধ্যেই ফুটে উঠেছে নেতাদের কথায়। তাঁদের মধ্যেই একজন মদন মিত্র। যিনি আগেভাগেই পুজোর থিম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তৃণমূল বিধায়কের এই আশঙ্কাই সত্যি করে বিজেপির দুর্গাপুজোয় বিষয়বস্তু হিসেবে উঠে আসছে ‘অপা’।

আরও পড়ুন: Kunal Ghosh: গানে গানে এবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতা কুণাল ঘোষের

এবছর EZCC-র পুজোয় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার এখানে পুজো করবেন মহিলা পুরোহিত। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সুলতা মণ্ডল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget